রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম লিডার শফিকুল ইসলাম জানান, সকাল ৮টা ২৩ মিনিটে তারা খবর পান এলিফ্যান্ট রোডের আবাসিক একটি সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আধাঘণ্টার মধ্যে আগুন তারা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তবে, কীভাবে আগুন লাগে এবং কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি।
আরটিভি/টিআর



