ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

অস্ত্রের মুখে জুলাই যাদুঘরের ফটোগ্রাফারের সর্বস্ব লুট

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের নুর জাহান রোড এলাকায় অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার হয়েছেন জুলাই যাদুঘরের ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম। এ সময় তার কাছ থেকে মোবাইল, ক্যামেরা ও ল্যাপটপসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
‎
‎বুধবার (১৫ এপ্রিল) ভোর সাড়ে ৩টায় মোহাম্মদপুরের নূরজাহান রোডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

‎
‎ভুক্তভোগী তানিম থানায় লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, আমি ফটোসুট কাজ শেষ করে বাসার আসার পথে আনুমানি রাত ৩টা ৪০ ঘটিকায় অজ্ঞাত ৩ জন লোক একটি মোটরসাইকেল নিয়ে এসে আমাকে নূরজাহান রোডের এস গলির মাথায় আমাকে চাপাটি দেখিয়ে হত্যা করার হুমকি দিয়ে আমার কাছে থাকে ১ টি মোবাইল, ব্যাগের মধ্যে থাকা একটি ম্যাকবুক ল্যাপটপ এম৪ প্রো, সনি এফক্স৩ মডেলের ক্যামেরা৷ ও একটি লেন্স নিয়ে যায়।
‎
‎ঘটনার বিষয়ে তানিম বলেন, মঙ্গলবার পূর্বাচল ৩০০ ফিটে জুলাই যাদুঘরের ফটোশুট ছিল। কাজ শেষে রাত সাড়ে ৩টার দিকে মাইক্রোবাস দিয়ে নামিয়ে দেওয়া হয়। আমি বাসার সামনে নেমে গেট খোলার অপেক্ষায় ছিলাম। এর মধ্যে অস্ত্র হাতে দুইজন এসে আমাকে আঘাত করে। আমার দুই হাত, মাথা ও শরীরে চাপাতির উল্টো পাশ দিয়ে আঘাত করে। মেরে ফেলার হুমকি দিয়ে ব্যাগ টান দিয়ে নিয়ে যায়।
‎
‎এদিকে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, এমন কোনো ঘটনা আমার জানা নাই। বিষয়টা জেনে আমি জানাতে পারব।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ফ্লাইটের তিন যাত্রীর ব্যাগেজ থেকে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও ল্যাপটপসহ ৩২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের পণ্য আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (৬ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
প্রেমিকের মৃত্যুর খবর জানার পর ২৯ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত প্রেমিকার নাম তন্ময়ী মন্ডল।
প্রেমিকের মৃত্যুর খবর শোনার পর চলে গেলেন প্রেমিকাও
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের নিচতলার বাথরুম থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স হবে আনুমানিক ২৮ বছর।
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার
আরও পড়ুন
সিসি ক্যামেরায় ধরা পড়ল চার্চের ঘণ্টা চোর
গির্জা থেকে ৭০ কেজি পিতলের ঘণ্টা চুরি নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার আত্মগোপনে থাকা সাবেক এমপি
দিনে তালা, রাতে ব্যবসা: আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ