ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আদাবরে ‘কবজি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ ৫ জন গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০২:১৯ পিএম
কবজি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ ৫ জন গ্রেপ্তার।ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে বিকাশ এজেন্টের দোকানে ছিনতাই ও কুপিয়ে আহত করার ঘটনায় ‘কবজি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেপ্তার অন্যরা হলেন রাশেদ খন্দকার (৩২), মো. লিটন (২৮), মো. তসির (৩০) এবং মো. তরিকুল ইসলাম (২৫)।

র‍্যাব জানায়, মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর ও পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১৭ জুন) সকালে র‍্যাব-২-এর সিপিএসসির অতিরিক্ত পুলিশ সুপার মুহতামিম হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘কবজি কাটা’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাঈদসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রুপের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে মঙ্গলবার আদাবরের একটি বিকাশ এজেন্টের দোকানে ঢুকে ব্যবসায়ী শফিকুল ইসলামকে কুপিয়ে আহত করে নগদ তিন লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকান খোলার পরপরই ৪ থেকে ৫ জন অস্ত্রধারী ব্যক্তি দোকানে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা শফিকুলের ডান হাতে কোপ দিয়ে টাকা ও বিকাশের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুরের তুরাগ হাউজিং এলাকায় অভিযান চালায় আদাবর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের সদস্য টানা আমির, চোরা রুবেল, আবুল কাশেম ও আরিফ হোসেন জয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুন

পুলিশ জানায়, আত্মরক্ষার্থে গুলি ছোড়া হলে টানা আমির ও চোরা রুবেল গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ হয়েছে।
মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ ছাত্রী দগ্ধ
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া স্বপন চন্দ্র দাস (৫৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে।
ঢামেকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির মৃত্যু
গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গণহত্যাকারীদের বিচারে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে রাড্ডা টিকা কেন্দ্রে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের মিরপুর জোনের সদস্যরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য ডা.মঈন উদ্দিন, আব্দুল্লাহ মুয়াজ ও মনিরুল ইসলাম মৃধা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান বলেন, সন্ত্রাসীরা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতের আঁধারে লুটপাট করেই শান্ত হয়নি, ভাঙচুর করে তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, গত এক দশক ধরে অসহায় মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলার ঘটনা ন্যক্কারজনক। সভ্য সমাজে রাতের আঁধারে একটি মানবিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকারের প্রশাসন কোথায় ছিল? নাকি আমরা মেনে নেব, সরকার ও প্রশাসনকে ম্যানেজ করে এই হামলা হয়েছে? মাহফুজুর রহমান বলেন, সরকারের কাছে তারা সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিচারের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার দাবি জানাচ্ছেন। গরিব-দুঃখী মানুষের সেবা দেওয়া প্রতিষ্ঠানের দিকে নজর দিলে ভালো হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, ‘১৮ কোটি মানুষের ওপর যারা জুলুম করবে, তাদের হাত ভেঙে দেওয়া হবে।’ মিছিলটি শাহ আলী মাজার গেইট থেকে শুরু হয়ে মিরপুর-১ গোলচত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।  উল্লেখ্য, মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আরটিভি/এসআর
মিরপুরে রাড্ডা টিকা কেন্দ্রে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
ঢাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা ও স্ত্রীর মৃত্যু
রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। 
ঢাকায় ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা ও স্ত্রীর মৃত্যু
আরও পড়ুন
দুই বছরের নাতিকে শূন্যে তুলে আছাড়, দাদি গ্রেপ্তার
চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার সেই যুবক
নাটোরে শিশুর আঙুল কাটার অভিযোগ, কনস্টেবল ও তার স্ত্রী গ্রেপ্তার
বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণ, গ্রেপ্তার দুলাভাই