ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৫:০৫ পিএম
গোলাম আজম : ছবি আরটিভি

নামাজে ইমামতি করা অবস্থা থেকে পালিয়ে যাওয়া গোলাম আজম (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ।

ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে পালানো এই আসামিকে ধরতে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় রাজধানীর মাদারটেকের নন্দীপাড়া এলাকায় অভিযান চালানো হয় এবং পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, চাঁদপুর আদালতে জাকির হোসেন মিজি বাদী হয়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০১৩-এর অধীনে রিকাব ইন্টারন্যাশনাল ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্ত্বাধিকারী গোলাম আজমের নামে মামলা দায়ের করেন। বাদীর করা মামলায় পরোয়ানা জারি হলে পল্টন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সোমবার (১৫ জুন) রাজধানীর পুরানা পল্টনে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিকাব ইন্টারন্যাশনালে যায়।

আরও পড়ুন



পল্টন থানার এসআই ইকবাল হোসেন জানান, এ সময় আসামি পুলিশের কাছে আসরের নামাজ পড়ার অনুমতি চান। পুলিশ অনুমতি দিলে আসামি তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নামাজের ইমামতি করা শুরু করেন। কিন্তু দ্বিতীয় রাকাতে সিজদা থেকে উঠে মুসল্লিদের রেখে পেছনের দিক দিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ বুধবার সকালে তথ্য-প্রযুক্তির সহযোগিতায় আবারও অভিযান চালিয়ে তার বাসভবন থেকে গোলাম আজমকে গ্রেপ্তার করে।

তিনি জানান, গোলাম আজম দীর্ঘদিন ধরে জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আগেও মানবপাচার সংক্রান্ত একাধিক মামলার অভিযোগ আছে। এছাড়া তিনি নিজেকে বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকলেও দলে তার কোনো সাংগঠনিক পদ নেই এবং অনেক বছর ধরে দল থেকে বহিষ্কৃত। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন ছবি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করে আসছিলেন।

মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পল্টন থানা পুলিশ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
আরও পড়ুন
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
সোনারগাঁয় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
ফেসবুকে অস্ত্র দেখিয়ে ভিডিও, সুইট গ্রুপের প্রধানসহ গ্রেপ্তার ২