ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

বুড়িগঙ্গা থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরনে ছিল নীল রঙের গেঞ্জি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
বুড়িগঙ্গা নদীর পুরনো ছবি

রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মরদেহের পরনে ছিল কালো রঙের প্যান্ট ও নীল রঙের গেঞ্জি।

বুধবার (২২ জুলাই) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চরকালীগঞ্জ বড়ইতলা রহমান সাহেবের ডকসংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নৌ পুলিশ সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা গণমাধ্যমকে বলেন, স্থানীয়রা কচুরিপানার সঙ্গে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি চার থেকে পাঁচ দিন পানিতে ভাসমান অবস্থায় ছিল। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে হাত ও পায়ের চামড়া খসে গেছে। এ কারণে পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ সংগ্রহ করা সম্ভব হয়নি।

ওসি বলেন, গত ১৮ জুলাই করা একটি নিখোঁজ সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সাভার থেকে একটি পরিবার এসেছে। তবে এটি তাদের নিখোঁজ স্বজনের মরদেহ কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নৌ পুলিশের এই কর্মকর্তা বলেন, মরদেহটির প্রকৃত পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে, এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ ঘটনায়, তাৎক্ষণিকভাবে, পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন। আরটিভি/এসআর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
আরও পড়ুন
৭ দফা দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
কেমন থাকবে ঢাকার আকাশ জানাল আবহাওয়া অফিস
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
হঠাৎ বোরকা পরে ভূমি অফিসে ডিসি