ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ড থেকে ‘উন্নত জাতের’ গাঁজা এনে শাহজালালে ধরা ভারতীয় নাগরিক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১১:১৮ এএম
গ্রেপ্তার মো. জুলফিকার মোল্লা। ছবি: সংগৃহীত

থাইল্যান্ড থেকে আনা বিপুল পরিমাণ উন্নত জাতের গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে কাস্টমস চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত মো. জুলফিকার মোল্লা (৩৩) ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার রাজারহাট থানার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আবু সাঈদ মিয়া গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিনের নেতৃত্বে একটি বিশেষ দল শুক্রবার দুপুর দেড়টার দিকে শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা জুলফিকার মোল্লাকে সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।

আরও পড়ুন

পরে উপস্থিত সাক্ষী ও বিমানবন্দর কর্তৃপক্ষের সামনে তার ট্রাভেল ট্রলি ব্যাগ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২১টি পলিথিন প্যাকেট থেকে মোট ১১ কেজি ৮০০ গ্রাম উন্নত জাতের গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ভারতীয় পাসপোর্ট, একটি বোর্ডিং কার্ড এবং জিও ইন্ডিয়ার সিম ব্যবহৃত একটি অপ্পো স্মার্টফোন জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুলফিকার মোল্লা জানিয়েছেন, বাংলাদেশে দুই-তিন দিন থেকে ভারতে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার প্রতিরোধে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে যান।  তবে, এ সময় অনেক পোশাক কারখানার শ্রমিকরা বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শ্রমিকদের অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তারা যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে। আরটিভি/এসআর
মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৩৩৬ অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। তালিকায় ১২৬টি শহরের মধ্যে দীর্ঘদিন পর ঢাকা আজ দূষণের শীর্ষে উঠে এলো। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঘুরেফিরে যে তিনটির নাম সবার আগে আসে তা হলো ঢাকা, দিল্লি আর লাহোর। দূষণের কারণে প্রতিবছর এসব শহরের বহু মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে নানাবিধ রোগে। পরিবেশবিদরা বারবার সতর্ক করলেও এ থেকে রক্ষা পাওয়ার কোনো কার্যকর উদ্যোগ নেই। সম্প্রতি ঢাকার দূষণের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনাও দিয়েছেন তিনি। আরটিভি/এসআর
বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
আরও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি। 
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শুরু শীতের আমেজ
আরও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি। 
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শুরু শীতের আমেজ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
চলুন জেনে নেওয়া যাক, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
থাইল্যান্ডে ভয়াবহ আগুন, বহু হতাহত
পর্যটকের তোলা ছবিতে মিলল ১২ কোটি বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ
‘নানি’ হলো ৯ শাবক জন্ম দেওয়া থাইল্যান্ডের সেই বাঘিনী
থাইল্যান্ডে মোটরস্পোর্টস চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বাংলাদেশের সারওয়ার