ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অজ্ঞানপার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন অর্ধ লাখ টাকা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম
বাসের মধ্যে অজ্ঞান হয়ে আছেন যাত্রীরা। প্রতীকী ছবি

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল করিম (৪০) নামে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা খুইয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আব্দুল করিমের স্ত্রী রুনা আক্তার বলেন, আমরা স্বামী-স্ত্রী আজ নারায়ণগঞ্জ থেকে কেনাকাটা করতে বাসে করে ঢাকায় আসছিলাম। পাশাপাশি সিট না থাকায় আমি বাসের সামনের একটি সিটে বসি এবং আমার স্বামী পেছনের একটি সিটে বসেন। সাইনবোর্ড এলাকায় পৌঁছামাত্র আমার স্বামী অচেতন হয়ে পড়েন। পরে বাসের স্টাফদের সহযোগিতায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পাকস্থলী ওয়াশ করোনার পর তাকে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, অজ্ঞানপার্টির সদস্যরা তার স্বামীর কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে। তবে তার মোবাইল ফোনটি নিতে পারেনি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে বলেন, সাইনবোর্ড এলাকা থেকে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে আব্দুল করিম নামের এক ব্যবসায়ী ঢামেক হাসপাতালে এসেছেন। তাকে পাকস্থলী ওয়াশ করিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বজনদের মাধ্যমে জেনেছি অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা ৫০ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে, এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ ঘটনায়, তাৎক্ষণিকভাবে, পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন। আরটিভি/এসআর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
আরও পড়ুন
৭ দফা দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
কেমন থাকবে ঢাকার আকাশ জানাল আবহাওয়া অফিস
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
হঠাৎ বোরকা পরে ভূমি অফিসে ডিসি