ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১০:০২ এএম
ছবি: সংগৃহীত

যানবাহনের নিয়ম মেনে চলা ও সুশৃঙ্খল পথচারী পারাপার নিশ্চিত করতে ঢাকার সড়কে প্রসার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত সিগন্যাল ব্যবস্থার। গেল বছরের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে ঢাকার ১৩টি ইন্টারসেকশনে সেমি অটোমেটেড ও এআই ট্রাফিক সিগন্যাল বসানোর পর এবার আরও ৫০টি স্থানে এই প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

দুই সিটি করপোরেশন এলাকার নতুন ৫০টি পয়েন্টের মধ্যে ২৮টি বসছে ঢাকা উত্তর এবং ২২টি বসছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। বুয়েটের তত্ত্বাবধানে তৈরি এই বিশেষ প্রযুক্তি চালকদের মধ্যে নিয়ম মানার প্রবণতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানা গেছে।

নতুন ট্রাফিক ব্যবস্থার সুফল সম্পর্কে যোগাযোগ বিশেষজ্ঞরা জানান, সম্পূর্ণ অটোমেটেড এই সিগন্যালগুলো চালাতে আলাদা কোনো অপারেটরের প্রয়োজন পড়বে না। এটি সড়কের যানবাহনের চাপের ওপর ভিত্তি করে অটোমেটিক কাজ করবে। পাশাপাশি ট্রাফিক পুলিশের সদস্যরা চাইলে হাতের ট্যাব ব্যবহার করেও সিগন্যাল পরিবর্তন করতে পারবেন।

আরও পড়ুন

সড়কে এই প্রযুক্তির ব্যবহার চালকদের মানসিকতায় পরিবর্তন আনছে বলে মনে করছেন চালকেরা। অনেক চালক জানান, মামলা খাওয়ার ভয় ও সতর্ক থাকার তাগিদ থেকে এআই সিগন্যাল মেনে চলার এই উদ্যোগ বেশ কার্যকর।

আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরাও প্রযুক্তিভিত্তিক এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আনিছুর রহমান জানান, মানুষকে পুরনো অভ্যাস থেকে বের করে এনে শৃঙ্খলায় ফেরানো সহজ নয়। তবে সাধারণ মানুষের কাছ থেকে এই ব্যবস্থার প্রতি ইতিবাচক সাড়াদান পাওয়া যাচ্ছে।

তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই ক্যামেরার সক্ষমতা নিয়ে কিছুটা মিশ্র অভিজ্ঞতাও রয়েছে। মাঠপর্যায়ের ট্রাফিক কর্মকর্তারা বলছেন, ফুটপাত দখল, যত্রতত্র পথচারীদের রাস্তা পারাপার এবং ফিটনেসবিহীন ও ব্যাটারিচালিত রিকশার উপস্থিতির কারণে অনেক সময় এআই সিস্টেম সঠিকভাবে কাজ করতে সমস্যার মুখে পড়ে।

প্রযুক্তিগত এই সেবা সার্বক্ষণিক পরিচালনা করতে নতুন লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে। সিগন্যালিং ব্যবস্থা সচল রাখা ও দক্ষ তদারকির জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে 'ট্রাফিক টেকনিক্যাল ইউনিট' নামে একটি বিশেষায়িত ইউনিটকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাদেরসহ শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়, আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার কিছুক্ষনের মধ্যেই সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কাদেরসহ শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়, আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ
হঠাৎ বন্ধ মেট্রোরেল
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন এলাকায় বৈদ্যুতিক লাইনের ওপর কাপড় পড়ে প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।  মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ করা হয়। পরে কাপড় সরিয়ে বিকেল ৪টা ৫৮ মিনিটের দিকে চলাচল স্বাভাবিক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি (লাইন-৬)-এর উপ প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকায় ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের ওপর কাপড় পড়ায় নিরাপত্তার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কাপড়টি সরিয়ে ফেলা হলে ট্রেন চলাচল আবার শুরু হয়। এদিকে ওই সময়ে একটি ট্রেন বন্ধ থাকায় মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে থাকা অন্য ট্রেনগুলোকেও নির্দিষ্ট দূরত্বে থামিয়ে রাখা হয়। এতে যাত্রীদের সাময়িক ভোগান্তি পোহাতে হয়। মেট্রোরেলের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে যাত্রীরা বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে থাকার কথা জানিয়েছেন। মেট্রো কর্তৃপক্ষ বলছে, কাপড় সরানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করছে। আরটিভি/এসআর
হঠাৎ বন্ধ মেট্রোরেল
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাত আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি আটক
রাজধানীর মোহাম্মদপুরে সাবেক সংসদ সদস্য খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক এমপি আটক
হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার
রাজধানীর হাতিরঝিল লেক থেকে একটি পরিত্যক্ত শটগান উদ্ধার করেছে হাতিরঝিল থানা পুলিশ। 
হাতিরঝিল লেক থেকে পরিত্যক্ত শটগান উদ্ধার