ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

টাকা না থাকলেই ঢাকায় হারিয়ে যায় কবর! 

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম
ছবি: সংগৃহীত

ঢাকায় প্রিয়জনের প্রয়াণের পর সাড়ে তিন হাত মাটির জায়গাটুকুও এখন অর্থনৈতিক বৈষম্যের শিকার। আড়াই থেকে সাড়ে তিন কোটি মানুষের এই মেগাসিটিতে মাথা গোঁজার ঠাঁইয়ের মতো চরম সংকট তৈরি হয়েছে মৃত্যুর পরের আবশ্যিক আবাসের। সরকারি কবরস্থানগুলোতে স্থানের অপ্রতুলতা এতই প্রকট যে, একজন সাধারণ মানুষের কবরের মেয়াদ বা 'আয়ু' থাকছে মাত্র ১৮ মাস থেকে সর্বোচ্চ দুই বছর। এর পর একই স্থানে দাফন করা হচ্ছে অন্য কাউকে। তবে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে ধনী ও প্রভাবশালীরা ঠিকই সরকারি কবরস্থানে নির্দিষ্ট মেয়াদে সংরক্ষণ করতে পারছেন স্বজনের শেষ ঠিকানা।

বিভিন্ন সংস্থার পরিসংখ্যান ও ঢাকার দুই সিটি করপোরেশনের নীতিমালা পর্যালোচনা করে দেখা যায়, রাজধানী ঢাকায় সাধারণ পরিবারের স্বজনরা প্রিয়জনের কবরে বেশি দিন স্মৃতি ধরে রাখতে পারেন না। একই সাধারণ কবরে ১০ বছরের ব্যবধানে পাঁচ থেকে সাতজনের দাফন সম্পন্ন হচ্ছে। অন্যদিকে বিত্তের জোরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কবরস্থানগুলোতে ১০ থেকে ২৫ বছর পর্যন্ত কবর সংরক্ষণের সুবিধা পাচ্ছেন নির্দিষ্ট শ্রেণির নাগরিকরা।

এদিকে, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ফি তালিকার মধ্যে রয়েছে আকাশপাতাল ব্যবধান। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীনে ২০২০ সালের নীতিমালায় বরেণ্য ব্যক্তি, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের জন্য ২৫ বছরের জন্য কবর সংরক্ষণ ফি নির্ধারিত আছে সর্বোচ্চ ২০ লাখ টাকা। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এই খরচ কয়েক গুণ বেশি। ডিএনসিসির বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবর সংরক্ষণের সরকারি ফি নির্ধারণ করা হয়েছে দেড় কোটি টাকা। উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ফি ১ কোটি টাকা এবং মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ৩০ লাখ টাকা।

সিটি করপোরেশনের কর্মকর্তাদের দাবি, নগরে কবরের সংকট তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদি কবর সংরক্ষণ পুরোপুরি নিরুৎসাহিত করতেই এ ধরনের উচ্চ ফি নির্ধারণ করা হয়েছে। তবে বাস্তবে এতে সৃষ্টি হয়েছে এক চরম অর্থনৈতিক বৈষম্য। সাধারণ পরিবার যেখানে সরকারি রেজিস্ট্রেশন ফি দিয়ে সর্বোচ্চ ২ বছর স্বজনের স্মৃতির দেখা পায়, সেখানে কোটি টাকার বিনিময়ে ২৫ বছরের স্থায়ী নিশ্চয়তা কিনছেন বিত্তবানেরা।

আরও পড়ুন

কবরের সময়সীমা ছাড়াও নগরের সরকারি কবরস্থানগুলোতে পরিচর্যা ও সুবিধাজনক স্থান পাওয়া নিয়েও রয়েছে অনানুষ্ঠানিক অর্থ লেনদেনের অভিযোগ। ভুক্তভোগীদের দাবি, স্বজনের কবর দাবড়ে যাওয়া বা আগাছামুক্ত রাখতে কবরস্থানের কর্মীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ 'মাসোহারা' বা বখশিশ দিতে হয়। তা ছাড়া প্রবেশের কাছের সারিতে বা সুবিধাজনক জায়গায় দাফনের ব্যবস্থা নিশ্চিত করতে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ গুনতে হয় গোরখোদক ও কর্মীদের।

নগরের দুই সিটি করপোরেশনের তথ্যমতে, ডিএসসিসির আওতাধীন আজিমপুর, জুরাইন ও খিলগাঁও কবরস্থানে মোট কবরের সংখ্যা ৪১ হাজার ৯শটি, যার মধ্যে সংরক্ষিত ৪ হাজার ৬৫০টি। অন্যদিকে ডিএনসিসির ছয়টি কবরস্থানে মোট ১ লাখ ৯ হাজার ৯০৬টি কবরের মধ্যে সংরক্ষিত রয়েছে ২০ হাজার ৩৯৫টি। ঘনবসতিপূর্ণ এই শহরে দ্রুত জমি ফুরিয়ে আসায় নতুন করে কবরস্থান করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বের অন্যান্য ঘনবসতিপূর্ণ শহর যেমন—সিঙ্গাপুর বা ইস্তাম্বুলে ভূমির চরম সংকট সামাল দিতে নগর পরিকল্পনার অংশ হিসেবে কবরের মেয়াদ নির্দিষ্ট রাখা ও বৈষম্যহীন ডিজিটাল ব্যবস্থার প্রচলন করা হয়েছে। তবে ইসলামি চিন্তাবিদ মাওলানা মুফতি মুহাম্মদ আবদুস সালাম জানান, দাফনের পর বিশাল অর্থ ব্যয় করে কবর সংরক্ষণ বা আভিজাত্য প্রদর্শন ইসলামের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কবর ব্যবস্থাপনায় সামাজিক মর্যাদা নয়, বরং মৃত ব্যক্তির সম্মান ও সুবিচারের নীতি প্রাধান্য পাওয়া উচিত।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (২৩ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে ড্যাবের গোলটেবিল বৈঠক বুধবার
‘স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন ২০২৬’ প্রণয়ন উপলক্ষে এক বিশেষ গোলটেবিল বৈঠক ও আলোচনা সভার আয়োজন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বিএমএ ভবনের শহীদ ডা: শামসুল আলম খান মিলন মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনার। ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করবেন সংগঠনের মহাসচিব ডা: মো. জহিরুল ইসলাম শাকিল। স্বাস্থ্য সুরক্ষা আইন সম্পর্কিত উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডা: মো. সিরাজুল ইসলাম এবং সদস্য সচিব ডা: রেজা মো. সামিউল হাসান (বাবু) যৌথভাবে এই আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।  আরটিভি/এসআর  
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন নিয়ে ড্যাবের গোলটেবিল বৈঠক বুধবার
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন হাসান ইমাম সোহেল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী। এ ঘটনায় আহত হয়েছেন তার সহকর্মী, যিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহেলের মরদেহ উদ্ধার করে। তিনি মোহাম্মদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস জানান, সোহেল তার সহকর্মীর মোটরসাইকেলে চড়ে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকার দিকে যাচ্ছিলেন। পথে বনানীর চেয়ারম্যানবাড়ি ও সৈনিক ক্লাবের মাঝামাঝি স্থানে লাবিব পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই আরোহীই রাস্তায় ছিটকে পড়েন। সোহেল বাসটির সামনে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হন, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুর্ঘটনায় আহত মোটরসাইকেলচালককে চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি শঙ্কামুক্ত। পুলিশ জানায়, দুর্ঘটনায় দায়ী বাসটি জব্দ করা হয়েছে, তবে ঘটনার পরপরই পালিয়ে যান বাসের চালক ও সহকারী। তাদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। আরটিভি/এসআর  
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বদলে যাচ্ছে রাজধানীর এক স্কুলের নাম
নাম পরিবর্তনের পর আবারও প্রতিষ্ঠালগ্নের নামে ফিরছে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান। ‘গাজী সামসুন নেসা গার্লস হাই স্কুল’ নাম বাতিল করে ‘মগবাজার গার্লস হাই স্কুল এন্ড কলেজ’ নাম অনুমোদন দেওয়া হয়েছে। 
বদলে যাচ্ছে রাজধানীর এক স্কুলের নাম
২২ ভরি সোনা নিয়ে পলাতক ব্যবসায়ী ঢাকায় পুলিশের হাতে আটক
লক্ষ্মীপুরে চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহককে দেখানোর কথা বলে নেওয়া প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ী রণজিত পালকে ঢাকায় আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে নেওয়া স্বর্ণালংকারগুলোও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২২ ভরি সোনা নিয়ে পলাতক ব্যবসায়ী ঢাকায় পুলিশের হাতে আটক
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
অভিনেতা রিফাত চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে