ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সায়েদাবাদ টার্মিনালে দুই নারীর ঝগড়ায় প্রাণ গেল বাস হেল্পারের

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম
সায়েদাবাদ বাস টার্মিনাল। ফাইল ছবি

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দুই নারীর ঝগড়া কেন্দ্র করে দুপক্ষের মধ্যে মারামারিতে ফকির আলমগীর (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় বাসের হেল্পার ছিলেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্কুর আলী নামে এক যুবকের ঘুষির আঘাতে আলমগীর রাস্তায় পড়ে যান। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

নিহতের ছেলে রবিউল আওয়াল জানান, তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জে। বর্তমানে তারা সায়েদাবাদের করাতিটোলা এলাকায় থাকেন। তার বাবা বাসের হেল্পার হিসেবে কাজ করতেন। পাশাপাশি দিনের বেলায় ভ্যানে করে শরবত বিক্রি করতেন। তার মা টুনি আক্তার বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে খিচুড়ি বিক্রি করেন।

রবিউল জানান, মঙ্গলবার সকালে সমিতির কার্যালয়ের সামনে এক নারী ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ওই নারীর সঙ্গে তার মা টুনি আক্তারের তর্কাতর্কি শুরু হয়। পাশে আলমগীর ও রবিউলও ছিলেন। এক পর্যায়ে ওই নারীর ছেলে শুক্কুর আলী সেখানে এসে তার বাবার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় তার বাবার বুকে এলোপাতাড়ি ঘুষি মারেন শুক্কুর। এতে তার বাবা ফকির আলমগীর রাস্তায় পড়ে যান। তখন রাস্তার ওপর থাকা ভাঙা ইটের একটি অংশ তার মাথায় ঢুকে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) অন্তু দে প্রেম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খিচুড়ি বিক্রেতা ও পান বিক্রেতার মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এ সময় রাস্তায় পড়ে ওই ব্যক্তি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গের রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে। 
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়।
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। 
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ৩য় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ২২৩। বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ৩১৬।
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
আরও পড়ুন
পিরোজপুরে ট্রাকচাপায় অটোরিকশা‌চালক নিহত
গোপালগঞ্জে বাইসাইকেলচালকের মৃত্যুর জেরে বাসে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুই দিন পর দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্র
চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১