ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ এএম
ধানমন্ডি-২৭ নম্বর সড়কের একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর ধানমন্ডি-২৭ নম্বরে অবস্থিত একটি বহুতল ভবনের অ্যাপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়।

খবর পাওয়ার পর মাত্র ১০ মিনিটের ব্যবধানে (সকাল ১০টা ১৫ মিনিটে) ফায়ার সার্ভিসের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, মোহাম্মদপুর স্টেশন থেকে ২ কিলোমিটার দূরে ৬ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। পরিস্থিতি মোকাবিলায় অন্য স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। একই সঙ্গে, আরও কয়েকটি ইউনিট দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসির প্রশাসক বলেন, ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে।
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরী মারা গেছে।
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে।
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ
আরও পড়ুন
স্ত্রীকে নিয়ে যাওয়ায় ‘মাথা নষ্ট’ হয়ে যায় যুবকের, নিলেন ‘চরম সিদ্ধান্ত’
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
মিরসরাইয়ে ক্যামিক্যাল কারখানায় ভয়াবহ আগুন
রাজধানীতে বহুতল ভবনে আগুন