ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

দুই স্ত্রীর সঙ্গে দুপুরে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবন (সংসদ সদস্যদের বাসভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) জি এম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, নজরুল ইসলাম দুপুরে তার দুই স্ত্রীকে নিয়ে একসঙ্গে খাবার খেয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে এলাকার জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত সংসদ সদস্যদের বাস ভবন ন্যাম ভবনের ৫ নং বিল্ডিং এর তৃতীয় তলায় ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ, এসআরবি, পিবিআই সিআইডিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, মরদেহ উদ্ধারের আগে ঘটনাস্থলটি নিরাপদ রাখা হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, নজরুল ইসলাম তার দুই স্ত্রীকে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন। এরপর তারা বিকেল সাড়ে ৩টার দিকে আলাদা আলাদা রুমে যান। পরে ৫টার পরে ছোট স্ত্রী মরিয়মকে ডাকতে গেলে দরজা বন্ধ পান। পরে জানালা দিয়ে দেখেন আলোচিত দ্বিতীয় স্ত্রী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। পরে তিনি থানা পুলিশকে জানান। প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয় বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।

গত জুলাইয়ে মরিয়ম খাতুনের সঙ্গে গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর তার কিছু সমর্থক এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করে সামাজিক মাধ্যমে প্রচার চালান।

তবে পরদিন কয়েকটি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয় বলে দাবি করে। এ নিয়ে বিতর্কের মধ্যেই গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি তাকে বিয়ে করেছেন।

তবে মরিয়ম খাতুনের একটি বায়োডাটা বা জীবনবৃত্তান্ত সামনে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়। দাবি করা বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ ছিল।

একই বায়োডাটায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি স্বাক্ষরও দেখা যায়। এ নিয়ে চাকরির প্রলোভন দেখানো কিংবা অনৈতিক সম্পর্কের অভিযোগ ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়।

ভিডিও ভাইরালের পর ২২ জুলাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার এবং একইসঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি অবগত করা হয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত
‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ। বিমান জানায়, রিয়াদে তাদের নির্ধারিত ফ্লাইট বিজি-৩৩৯ এবং বিজি-৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোর যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।  তারা জানায়, বিমান কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করছে এবং ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তন বা বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য আগামীকাল, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বিমান আরও জানায়, এই অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এবং ফ্লাইট স্থগিতের ফলে যাত্রী ও তাদের পরিবারের যে গভীর অসুবিধার সৃষ্টি হয়েছে, তার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।  ভুক্তভোগী যাত্রীরা তাৎক্ষণিক সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন অথবা নিকটস্থ বিমান বিক্রয় কেন্দ্রে (সেলস অফিস) যেতে পারেন। পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে। আরটিভি/এসআর
অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত
বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকার ৪০ ফুট খাল তার পুরনো রূপ ফিরে পেতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে বর্জ্য জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া খালটির স্বাভাবিক রূপ ফিরিয়ে আনার লক্ষ্যে শনিবার (১০ অক্টোবর) থেকে সেখানে পাঁচ দিনব্যাপী এক পুনরুদ্ধার কর্মসূচি শুরু হয়েছে। 
বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম (৩৭) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তুরাগ থানাধীন খালপাড় ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দাম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা জেলার ফুলতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে খুলনা জেলার বিভিন্ন থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে।  এর মধ্যে দিঘলিয়া ও ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় হত্যা ছাড়াও হত্যাচেষ্টা, চুরি ও অন্যান্য অভিযোগে তার বিরুদ্ধে মামলা চলমান। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তার সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
পরীক্ষা যেমন হওয়া উচিত, তেমনই হলো। কেন্দ্রে যাওয়া থেকে শুরু করে উত্তরপত্র জমা দেওয়া, সব আনুষ্ঠানিকতাও হলো। শুধু বাইরে গিয়ে বুঝা গেল পরীক্ষা স্থগিত। সদ্য দেওয়া পরীক্ষার প্রশ্নটি আগেই ফাঁস হয়ে গেছে। 
জমিয়ে পরীক্ষা দিলেন নওসাদ, বেরিয়ে বুঝলেন সব গেছে ‘রসাতলে’
ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে।
ঢাকায় বিমানের ফ্লাইটের জরুরি অবতরণ
আরও পড়ুন
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩
তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেছে সেই অটোরিকশাচালকই, বিস্তারিত জানাল পুলিশ