ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বাসে আগুন দিল যুবলীগ কর্মী, জনতার হাতে ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম
আমিনুল ইসলাম শাওন : ছবি সংগৃহীত

রাজধানীর লালবাগ থানার আজিমপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় আমিনুল ইসলাম শাওন (৩২) নামে এক যুবলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে স্থানীয় বাসিন্দা, বাসচালক-হেলপার ও পুলিশ সদস্যরা মিলে তাকে আটক করে লালবাগ থানায় সোপর্দ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরও ১৫-২০ জন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

‎স্থানীয়দের ভাষ্য, আজিমপুর মোড় সংলগ্ন স্টাফ কোয়ার্টার মসজিদের বিপরীত পাশে বিশতলা ভবনের ২ নম্বর গেটের সামনে সড়কের ওপর বিভিন্ন কোম্পানির পার্কিং করে রাখা গণপরিবহণে আগুন দেওয়ার উদ্দেশ্যে রাতের অন্ধকারে কয়েকজন অবস্থান করছিল। একপর্যায়ে তারা পলিথিনের কাগজে আগুন ধরিয়ে বাসে আগুন দেওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সেখানে থাকা ১৫-২০ জনের মধ্যে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা একজনকে ধাওয়া করে আটক করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন।

‎পুলিশের তথ্য অনুযায়ী, আমিনুলের স্থায়ী ঠিকানা চট্টগ্রামের বেপারীপাড়া আন্নাবাদ এলাকায়। বর্তমানে সে ঢাকা লালবাগে ভাড়াটিয়া হিসেবে থাকত।

‎রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার ওসি মো. জামিল হোসেন।

‎ওসি জানান, আটক আমিনুল ইসলাম শাওনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শাওন নিজেকে যুবলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছে। চট্টগ্রামের ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।

তিনি আরও বলেন, শাওনের দেওয়া তথ্য অনুযায়ী, সেতু নামে আওয়ামী লীগ-যুবলীগের এক নেত্রীর বাসায় সে থাকত। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে সে ঢাকায় আসে। এরপর বাইক রাইডার হিসেবে অবস্থান করে। ঢাকায় আসার পর আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় এবং তাদের কাছ থেকে আশ্রয়-প্রশ্রয় পাওয়ার কথাও সে জানিয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
আরও পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ চারজন রিমান্ডে
রিয়াদে হামলায় নিহত ২ বাংলাদে‌শির প‌রিচয় জানালো সরকার
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির
বিক্রি করতে না পেরে শিশু বায়জিদকে রাস্তায় ফেলে যায় অপহরণকারীরা