ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চলন্ত মেট্রোরেলের দরজা খুলে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত

চলন্ত অবস্থায় মেট্রোরেলের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তার স্বার্থে প্রায় ২৬ মিনিট উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রোরেলের হঠাৎ পেছনের একটি দরজা খুলে যায়।

এসময় নিরাপত্তার অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে সকাল ৭টা ৩৭ মিনিটে ট্রেন চলাচল স্থগিত করা হয়।
পরবর্তীতে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি সমাধান করে সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় সার্ভিস চালু করা হয়।

এতে ২৬ মিনিট ওই রুটে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
হঠাৎ খুলে গেল চলন্ত মেট্রোরেলের দরজা
ঈদের ছুটিতে প্রতিদিন দেড় লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল