ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ছেলের দেওয়া আগুনে মারা গেলেন বাবা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম
ফাইল ছবি

রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিরোধের জেরে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ইমন (২৫) নামে এক যুবক। ঘটনার দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। এবার মারা গেলেন আগুনে দগ্ধ হওয়া তার বাবা মো. সিদ্দিক (৫৫)।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে দগ্ধ অবস্থায় ওই পরিবারের পাঁচজনকে জাতীয় বার্নে ভর্তি করা হয়।

জাতীয় বার্নের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সূত্রাপুর থানাধীন শ্যামবাজারে আগুনের ঘটনায় রাত সোয়া ২টার দিকে সিদ্দিক নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে, অগ্নিদগ্ধদের মধ্যে সিদ্দিকের ছেলে ইমনের মৃত্যু হয়। বর্তমানে জাতীয় বার্নে পরিবারটির তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তানিয়া (১৮) নামে একজনের শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি। হাসপাতালে ভর্তি পরিবারটির বাকি দুই সদস্য রাজিব (৩৫) ও আরিফের (৩৪) শরীরের যথাক্রমে ১৫ শতাংশ ও ৮ শতাংশ দগ্ধ হয়েছে।

গত শনিবার শ্যামবাজারের একটি বাসায় পারিবারিক কলহের জেরে ইমন নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় কক্ষে থাকা তার বাবা সিদ্দিকসহ পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখা নিয়ে ইমনের বোন সুলতানার সঙ্গে তানিয়ার বাগবিতণ্ডা হয়। বিষয়টি সুলতানা সৌদি আরবে থাকা তার ভাই ইমনকে জানান। ইমন শনিবার দেশে ফিরে আসেন।

আরিফের স্ত্রী সোনিয়া আক্তার জানান, শনিবার বিকেলে ইমন সবাইকে মেরে ফেলার হুমকি দেন। তিনি বলেন, আমিও মরবো, তোদেরকেও মারবো। এরপর তিনি নিজের কক্ষে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
আরও পড়ুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু আজ
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী