ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

নন্দীপাড়ায় জিরানী খাল পরিদর্শনে দুই প্রতিমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করার পাশাপাশি নগরীর খালগুলো পুনরুদ্ধার, সংস্কার ও সৌন্দর্যবর্ধনে কাজ করছে সরকার। এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন খালগুলোর দুই পাশে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নন্দীপাড়া এলাকার জিরানী খাল পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মীর শাহে আলম বলেন, ডিএসসিসির ২৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯টি খালের দুই পাশে প্রয়োজন অনুযায়ী রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এতে খালের পরিবেশ ও সৌন্দর্য বাড়ার পাশাপাশি অবৈধ দখল ঠেকানো সম্ভব হবে। একই সঙ্গে নগরবাসীর জন্য হাঁটা ও বিনোদনের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, ঢাকা মহানগরীর পয়োবর্জ্য সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে শোধন করে নদীতে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য গঠিত কমিটি ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে।

প্রতিমন্ত্রী বলেন, একদিনে দেশকে সিঙ্গাপুর বা অস্ট্রেলিয়া বানিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি সরকার দিতে চায় না।

বাস্তবতা বিবেচনায় নিয়ে ধাপে ধাপে পরিচ্ছন্ন, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে চায় সরকার।

নদী-খাল রক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজ শুধু সরকারের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, এ কাজে ঢাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত, কারিগরি ও প্রশাসনিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

পরিদর্শনকালে ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ডিএসসিসির নতুন যুক্ত হওয়া এলাকাগুলোতে বিদ্যুৎ, ড্রেনেজ ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার পর্যাপ্ত বরাদ্দ দিয়েছে। তবে সুপরিকল্পিত মাস্টারপ্ল্যানের আওতায় এসব এলাকার সামগ্রিক উন্নয়নে আরও বরাদ্দ প্রয়োজন।

৩ দশমিক ৯০ কিলোমিটার দীর্ঘ ও ৪ থেকে ২৫ মিটার প্রস্থের জিরানী খালটি ‘ডিএসসিসির কালুনগর, মান্ডা, জিরানী ও শ্যামপুর খাল পুনরুদ্ধার, সংস্কার ও নান্দনিক পরিবেশ সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সংস্কার করা হচ্ছে।

৮৯৮ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হচ্ছে। এর ৭০ শতাংশ অর্থ দিচ্ছে সরকার এবং ৩০ শতাংশ দিচ্ছে ডিএসসিসি। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়ন করছে ডিএসসিসি।

২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত প্রকল্পটির সার্বিক অগ্রগতি ২১ দশমিক ৮৪ শতাংশ। এর মধ্যে মান্ডা খালের কাজের অগ্রগতি ৭ দশমিক ৮৩ শতাংশ, জিরানী খালের ৫ দশমিক ৬০ শতাংশ, কালুনগর খালের ৬ দশমিক ৩৬ শতাংশ এবং শ্যামপুর খালের ২ দশমিক ৫ শতাংশ।

প্রকল্পের আওতায় চারটি খালের প্রায় ২০ দশমিক ৫৯ কিলোমিটার পুনঃখনন ও স্লাজ অপসারণ, সীমানা নির্ধারণ এবং স্লোপ প্রটেকশনের কাজ করা হবে। এ ছাড়া ৩২ দশমিক ৫৬ কিলোমিটার রিটেইনিং ওয়াল, ৩৮ দশমিক ৬ কিলোমিটার সুরক্ষা বেষ্টনী এবং ৩২ দশমিক ৪৪ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

খালগুলোর পাড়ে ল্যান্ডস্কেপিং ও সবুজায়নের পাশাপাশি পরিবেশদূষণ রোধে আটটি ইটিপি নির্মাণ করা হবে। সিএস রেকর্ড অনুযায়ী ১৪৯টি এবং পানি আইন-২০১৩ অনুযায়ী ১ হাজার ৫৯০টি অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনাও রয়েছে।

প্রকল্প বাস্তবায়নে খালের সীমানা নির্ধারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জটিলতা, অচল কালভার্ট অপসারণ, সঠিক পয়োনিষ্কাশনব্যবস্থার অভাব এবং প্রয়োজনীয় জমির সীমিত প্রাপ্যতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনসহ বাংলাদেশ নৌবাহিনী ও ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৩৩৬ অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। তালিকায় ১২৬টি শহরের মধ্যে দীর্ঘদিন পর ঢাকা আজ দূষণের শীর্ষে উঠে এলো। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঘুরেফিরে যে তিনটির নাম সবার আগে আসে তা হলো ঢাকা, দিল্লি আর লাহোর। দূষণের কারণে প্রতিবছর এসব শহরের বহু মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে নানাবিধ রোগে। পরিবেশবিদরা বারবার সতর্ক করলেও এ থেকে রক্ষা পাওয়ার কোনো কার্যকর উদ্যোগ নেই। সম্প্রতি ঢাকার দূষণের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনাও দিয়েছেন তিনি। আরটিভি/এসআর
বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
আরও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি। 
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শুরু শীতের আমেজ
আরও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি। 
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শুরু শীতের আমেজ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
চলুন জেনে নেওয়া যাক, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন
আরও পড়ুন
নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যক্রম প্রচার করা যাবে না: তথ্য প্রতিমন্ত্রী
দেশের যানবাহনগুলোতে সোলার দিয়ে জ্বালানি সরবরাহ করতে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী
জলবায়ু সংক্রান্ত আগাম সতর্কবার্তার জন্য প্রযুক্তি ও আর্থিক সহায়তা চাইলেন শামা ওবায়েদ
খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী