ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কাজলার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাজলার পাড় এলাকায় অভিযান পরিচালনা করে সাজ্জাদ হাসানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার সাজ্জাদ হাসান কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে তিনি যাত্রাবাড়ী থানা এলাকায় নিষিদ্ধ সংগঠনটির পক্ষে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গ্রেপ্তার সাজ্জাদ হাসানকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্র খুলেছে, চলছে স্বাস্থ্যসেবা
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটক খুলে দেওয়া হয়েছে। এরপর ভাঙচুর করা ভবন পরিষ্কার করে সেখান থেকেই টিকাদানসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্র খুলেছে, চলছে স্বাস্থ্যসেবা
আরও পড়ুন
রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, যেমন থাকবে তাপমাত্রা
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
রাজধানীতে ৩৫ লাখ টাকার জাল নোট জব্দ, আটক ২ 
ডাকাতির প্রস্তুতিকালে দুই সাবেক সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭