ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

ঢাকায় মানুষসহ ছিঁড়ে পড়ল সরকারি আবাসন প্রকল্পের লিফট  

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১১:৩৭ এএম
মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের সরকারি আবাসন প্রকল্প। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মিরপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের ৫ তলা থেকে ছিঁড়ে পড়ে গেছে লিফট। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই লিফটের ভেতরে থাকা তিনজন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে মিরপুর-১ নম্বরের পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে প্রকল্পটির ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। জানা গেছে, দুর্ঘটনায় আহত নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে।

ভবনটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ সাংবাদিকদের দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার ওই তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পরই বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে ভবনের দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে তাদের চিৎকার শুনতে পান। পরে আশপাশের কয়েকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মেহেদী হাসান বলেন, বিষয়টি আমরা বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি। খবর পাওয়ার পর সেখানে আমাদের লোকজন পাঠানো হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বনানী উত্তর ইউনিটের সহ-সভাপতি মো. আব্দুস সবুরসহ (৫৫) চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিযে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলো— পিরোজপুর সদর থানার মো. নাঈম খান (২৮), একই জেলার কদমতলা এলাকার মো. মাহাফ (২০) এবং আদর্শনগর এলাকার শেখ ইমরান শুভ (৩১)। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শনিবার ভোর ৩টার দিকে পল্লবীর আজিজ মার্কেটের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুস সবুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান। পুলিশ জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পল্লবী সেকশন-১২ এর ব্লক-সি (পুরানো থানার নিকটবর্তী) এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়। সেখানে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্বেষপূর্ণ অপপ্রচারে লিপ্ত ছিল।  অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক স্লোগান (‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে লড়াই করো’) সংবলিত লিফলেট জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় এসব লিফলেট বিতরণ করছিল এবং বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেপ্তার
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চা‌লি‌য়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানি‌কে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেপ্তার
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। 
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
নগরায়ণের বিস্তার, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অবৈধ দখল ও ভরাটের কারণে একের পর এক হারিয়ে গেছে ঢাকা শহরের অসংখ্য খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধার। এমন পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
আরও পড়ুন
ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন