ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

গির্জা থেকে ৭০ কেজি পিতলের ঘণ্টা চুরি নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত ও গ্রেপ্তার করা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, আসাদ অ্যাভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘণ্টাটি নিয়ে যায়।

পরে ভোর ৪টা ৩৫ মিনিটে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। চুরি যাওয়া ঘণ্টা উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

ওসি আব্দুল হালিম বলেন, পুলিশের অভিযান চলাকালে চোর বা চোরেরা ঘণ্টাটি ফেলে পালিয়ে যায়। পরে জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ থাকার বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ওসি জানান, আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধার করা পিতলের ঘণ্টাটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার
কক্সবাজার থেকে ঢাকায় বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
কক্সবাজার থেকে বিমানে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ ও শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
কক্সবাজার থেকে ঢাকায় বিমানবন্দরে নামতেই গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। আবেদনকারীদের অতীতের যে কোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে উল্লেখ করে দূতাবাস সতর্ক করেছে, সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। শনিবার (৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিসা সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস। সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ্য করে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার গ্রহণকালে আবেদনকারীর অতীতের যে কোনো অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের বিষয়ে আগে থেকেই অবগত থাকেন। দূতাবাস জোর দিয়ে বলেছে, সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। যদি কোনো আবেদনকারী মিথ্যা তথ্য প্রদান করেন বা জাল নথিপত্র উপস্থাপন করেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে। আরটিভি/এসকে
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে ১ কেজি সোনা উদ্ধার
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২ কোটি টাকা মূল্যের সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও একজন যাত্রিকে আটক করেছেন ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা।  শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান। অপর ব্যক্তি একজন যাত্রী, তার পরিচয় জানানো হয়নি। এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীর দেহ তল্লাশি করে ২ কোটি ১০ লাখ টাকার সোনার বার উদ্ধার করা হয়েছে। গত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট কর্তৃক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ১,০৪৯.৪০ গ্রাম (প্রায় ১.০৫ কেজি), যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর ওবায়দুরের তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়। এতে আরও বলা হয়, জড়িতের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীন কার্যক্রম চলমান রয়েছে। আরটিভি/টিআর
শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে ১ কেজি সোনা উদ্ধার
আরও পড়ুন
মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার আত্মগোপনে থাকা সাবেক এমপি
দিনে তালা, রাতে ব্যবসা: আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ
মাদরাসাশিক্ষকের কাছে যেতে না চাওয়ার কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
এবার ঢাকায় মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ