
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (১৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. শাওন (২৫), পারভেজ মিয়া, মো. জলিল, মো. রাজু (২৬), কালা জামাল (৪৮), মো. বিশাল, মো. আবুল মিয়া, রাজু (২৬), মো. মেহেদী হাসান শুভ (৩২), মো. সাইফুল ইসলাম রিফাত (২৫), মো. আজিজুল হক (২০), মো. আশিক (২০), মো. নাজমুল (১৮) ও মো. রাসেল (২০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরটিভি/আইএম




