ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের লিডার কেন্তা ফিরোজ গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৪ এএম

রাজধানীর মোহাম্মদপুরে হত্যাসহ সাত মামলার আসামি কিশোর গ্যাংয়ের লিডার ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর রোডে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকসংক্রান্ত মামলা রয়েছে। সব মিলিয়ে তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে। 
এবার থানার ভেতরেই ফোনে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু!
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
রাজধানীর যাত্রাবাড়ীতে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে যাত্রাবাড়ীর কুতুবখালী বড় মসজিদের পেছন থেকে তাকে উদ্ধার করা হয়।
গভীর রাতে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার, অতঃপর... 
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেপ্তার
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। 
গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৮০, মামলা ৩৯
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ ৩য় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ২২৩। বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর, যার স্কোর ৩১৬।
ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০
মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ লালসার শিকার নারী! 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর