ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

মোটরসাইকেলে ঘুরতে বের হন তিন বন্ধু, এরপর ৩০০ ফিটেই ঘটে ‘অঘটন’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম
পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ভূঁইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রূপগঞ্জ উপজেলার দিঘিরপাড় এলাকার আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া ও বেল্লারটেক এলাকার কামালের ছেলে ইয়াছিন। অন্যদিকে, আহত শ্রাবণ মিয়া বাঘবের সিটি মার্কেট এলাকার জিল্লুরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। একপর্যায়ে তারা ভূঁইয়াবাড়ী ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়াছিন নিহত হন। গুরুতর আহত হন শ্রাবণ মিয়া।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এই ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুর লালমাটিয়া এলাকার এক বাসা থেকে চুরি করা প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রি করার সময় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আব্দুল আলী (৩৯) নামে এক গাড়িচালক। 
ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বনানী উত্তর ইউনিটের সহ-সভাপতি মো. আব্দুস সবুরসহ (৫৫) চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিযে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলো— পিরোজপুর সদর থানার মো. নাঈম খান (২৮), একই জেলার কদমতলা এলাকার মো. মাহাফ (২০) এবং আদর্শনগর এলাকার শেখ ইমরান শুভ (৩১)। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শনিবার ভোর ৩টার দিকে পল্লবীর আজিজ মার্কেটের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুস সবুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান। পুলিশ জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পল্লবী সেকশন-১২ এর ব্লক-সি (পুরানো থানার নিকটবর্তী) এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়। সেখানে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্বেষপূর্ণ অপপ্রচারে লিপ্ত ছিল।  অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক স্লোগান (‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে লড়াই করো’) সংবলিত লিফলেট জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় এসব লিফলেট বিতরণ করছিল এবং বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেপ্তার
রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চা‌লি‌য়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানি‌কে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেপ্তার
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। 
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
আরও পড়ুন
ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর