ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩

আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০১:১১ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। তবে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২৪ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন মগবাজার থেকে ওয়্যারলেসগামী সড়কের পাশে বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, বিশাল সেন্টার মার্কেটের সামনে ফুটপাতে পার্কিং করা আসিফ আকবরের ঢাকা মেট্রো-গ-১৯-২৭৭৭ নম্বরের ব্যক্তিগত গাড়িটি আগে থেকেই রাখা ছিল। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় সেখানে উপস্থিত হয়ে গাড়িটি লক্ষ্য করে একটি গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তার এক বন্ধুর উপস্থিতিতে গাড়ির পেছনের জানালা খুলে ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়।

এদিকে, ঘটনার সময় আসিফ আকবর বিশাল সেন্টার মার্কেটের তৃতীয় তলায় নিজের অফিসে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তবে এই হামলার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান বলেন, আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিশাল সেন্টারের নিচে ফুটপাতে আসিফ আকবরের গাড়িটি পার্কিং করা ছিল। এ সময় তিনি তার অফিসে অবস্থান করছিলেন। আমরা গাড়ি থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে সে বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি এবং আসিফ আকবর নিজেও কোনো কিছুই বলতে পারেননি। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

আরটিভি/এসএইচএম


আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঢাকার কড়াইল বস্তিতে আগুন, প্রাণ গেল তরুণের
মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ লালসার শিকার নারী! 
রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার জন্য মো. সোহেল রানা (৪৬) নামে এক কথিত পীরের শরণাপন্ন হয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী।
মোহাম্মদপুরে চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ লালসার শিকার নারী! 
ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার
ঢাকার মোহাম্মদপুর লালমাটিয়া এলাকার এক বাসা থেকে চুরি করা প্রায় ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রি করার সময় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আব্দুল আলী (৩৯) নামে এক গাড়িচালক। 
ঢাকায় চুরি করা ৩০ লাখ টাকার স্বর্ণালংকার ভোলায় বিক্রির চেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৪৭৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
রাজধানীর পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বনানী উত্তর ইউনিটের সহ-সভাপতি মো. আব্দুস সবুরসহ (৫৫) চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার (১৪ নভেম্বর) ভোর পর্যন্ত অভিযান চালিযে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলো— পিরোজপুর সদর থানার মো. নাঈম খান (২৮), একই জেলার কদমতলা এলাকার মো. মাহাফ (২০) এবং আদর্শনগর এলাকার শেখ ইমরান শুভ (৩১)। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, শনিবার ভোর ৩টার দিকে পল্লবীর আজিজ মার্কেটের একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় আব্দুস সবুরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান। পুলিশ জানান, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পল্লবী সেকশন-১২ এর ব্লক-সি (পুরানো থানার নিকটবর্তী) এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী একত্রিত হয়। সেখানে তারা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিদ্বেষপূর্ণ অপপ্রচারে লিপ্ত ছিল।  অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক স্লোগান (‘দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে লড়াই করো’) সংবলিত লিফলেট জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় এসব লিফলেট বিতরণ করছিল এবং বিভিন্ন দেয়ালে পোস্টার লাগাচ্ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। আরটিভি/এসআর
পল্লবীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
আরও পড়ুন
অগ্নিকাণ্ডের ঝুঁকি, ৭ লাখের বেশি বিএমডব্লিউ গাড়ি বাইরে রাখার নির্দেশ
গোপালগঞ্জে ভয়াবহ দুর্ঘটনা, এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষে আহত শতাধিক
গোপালগঞ্জে একই স্থানে পর পর ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক
খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা