ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৬৮৪ জন ধরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পিএম
আসামি ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: কাল্পনিক

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৬৮৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪৪টি মামলা দায়ের করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮, লালবাগ বিভাগ ৪৭, ওয়ারী বিভাগ ৮৭, মতিঝিল বিভাগ ৭৮, তেজগাঁও বিভাগ ১১০, মিরপুর বিভাগ ২০৬, গুলশান বিভাগ ৭৮, উত্তরা বিভাগ ৩২, এসআরইউ বিভাগ ৪ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২ হাজার ৫০৮ পিস ইয়াবা, ২৩ কেজি গাঁজা, ৪৯৮ গ্রাম হেরোইন, ১৮টি মোবাইল ফোন, ৭৯টি সিম, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা (৪টি ব্যাটারিসহ), নগদ ৩২ হাজার ৫৩০ টাকা, ১০৪টি জুয়া খেলার কার্ড, আটটি খাতা ও গাঁজা ভর্তি কলকীসহ কাটার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার
বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে দলের ৩ অঙ্গসংগঠনকে সঙ্গে নিয়ে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। 
ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার
ঢাকায় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ২
রাজধানীর রামপুরায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। 
ঢাকায় ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, আহত ২
ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪
রাজধানীর আজিমপুর এলাকায় ‘গোপন বৈঠকে’ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ।  রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন— মো. সোহরাব হোসেন সুমন মিয়া (৪০), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (৪৬), মো. রাসেল আহম্মেদ (৪২) ও মো. মফিজুল ইসলাম (৫০)।  আকতার হোসেন বলেন, শনিবার (১৪ নভেম্বর) রাতে আজিমপুর সমাজকল্যাণ গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।    গ্রেপ্তার সোহরাব হোসেন সুমন মিয়া কচুয়া উপজেলার ৫ নম্বর পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাহাঙ্গীর আলম ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অন্য দুজন রাসেল আহম্মেদ ও মফিজুল ইসলাম ওই ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য। ডিএমপি জানিয়েছে, শুক্রবার আজিমপুর এতিমখানা মার্কেটের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে মিছিলের আয়োজন ও তাতে অংশ নেন গ্রেপ্তার ব্যক্তিরা। পরদিন সোহরাব হোসেন সুমন মিয়ার আজিমপুরের বাসায় সহযোগীদের নিয়ে গোপন বৈঠক করার সময় স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ তাদের গ্রেপ্তার করে। আরটিভি/এসআর
ঢাকায় গোপন বৈঠক করছিলেন আ.লীগ নেতারা, হাতেনাতে ধরা ৪
দ্রুত নিয়োগের দাবি নিয়ে শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা
১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও নিয়োগের সুপারিশ পাননি ৯ হাজার ৮৪২ জন প্রার্থী। দ্রুত নিয়োগের দাবিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছেন তারা।  রোববার (১৫ নভেম্বর) শাহাবাগে অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানান সুপারিশবঞ্চিত প্রার্থীরা তারা। প্রার্থীরা জানান, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ২০১৫ সালের বিধি ৯-এর উপবিধি ২(খ) অনুযায়ী শূন্যপদের বিপরীতে ১৮তম শিক্ষক নিবন্ধনে ৬০ হাজার ৬৩৪ জনকে চূড়ান্তভাবে উত্তীর্ণ করা হয়েছিল। এ পরীক্ষায় পাসের হার ছিল ৩ দশমিক ২৪ শতাংশ।  অন্যদিকে, ১৭তমসহ ষষ্ঠ ও সপ্তম গণবিজ্ঞপ্তিতে মোট ৫৩ হাজার ৩৪০ জন প্রার্থী নিয়োগের সুপারিশ পেয়েছেন। তবে একই যোগ্যতা থাকা সত্ত্বেও ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জন এখনো সুপারিশবঞ্চিত রয়েছেন। প্রার্থীদের অভিযোগ, তিন ধাপের কঠিন প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়ার পরও গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক শতভাগ শূন্যপদ যুক্ত না করা এবং আগে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের বারবার আবেদনের সুযোগ দেওয়ায় তারা দুইবার নিয়োগের সুপারিশ থেকে বঞ্চিত হয়েছেন।  তারা দাবি জানান, ২০২৪ সালের ২৫ জানুয়ারির পরিপত্রের ৪.১ ধারা অনুযায়ী প্রতি তিন মাস অন্তর গণবিজ্ঞপ্তি প্রকাশের সুযোগ রয়েছে। অথচ চূড়ান্তভাবে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ না পাওয়ায় তাঁরা সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং ব্যক্তিজীবনে দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আন্দোলনের ধারাবাহিকতা তুলে ধরে প্রার্থীরা জানান, দাবি আদায়ে তারা এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়ে একাধিক স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন আন্দোলন করেছেন।  সবশেষ গত ১৯ থেকে ২১ এপ্রিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে রাত্রিযাপনসহ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় এনসিটিবি ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন, দাবিকে যৌক্তিক বলে স্বীকার করেন এবং তাৎক্ষণিকভাবে মুঠোফোনে এনটিআরসিএর তৎকালীন চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে প্রার্থীদের আশ্বস্ত করেন। এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে তিনটি মূল দাবি তুলে ধরেছেন সুপারিশবঞ্চিত প্রার্থীরা। দাবিগুলো হলো— ১. ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের দ্রুত নিয়োগ নিশ্চিত করা। ২. বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে তাদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা এবং প্রয়োজনে নতুন করে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা। ৩. সনদের মেয়াদ ও বয়সের সময়সীমার মধ্যে থাকা সাপেক্ষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯ হাজার ৮৪২ জনকে নিয়োগের আওতায় আনা। আরটিভি/এসআর
দ্রুত নিয়োগের দাবি নিয়ে শাহবাগে ১৮তম শিক্ষক নিবন্ধনে সুপারিশ না পাওয়া প্রার্থীরা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জন গ্রেপ্তার ও ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (রোববার) এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪০, লালবাগ বিভাগ ৬২, ওয়ারী বিভাগ ৬০, মতিঝিল বিভাগ ৫৩, তেজগাঁও বিভাগ ৭১, মিরপুর বিভাগ ১৫২, গুলশান বিভাগ ৩৬, উত্তরা বিভাগ ৪৩ ও গোয়েন্দা বিভাগ তিন জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুইটি চাকু, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আরটিভি/এসআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০
আরও পড়ুন
ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির শ্রদ্ধা
এসপি জাহাঙ্গীরের গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন সিএমপি কমিশনার
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০