ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম
বক্তব্য রাখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ছবি: সংগৃহীত

অনুরোধের পালা শেষ, রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই এখন থেকে সরাসরি মামলা দায়ের ও মালামাল ক্রোক করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শনিবার (২৪ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি পালিত হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য বহুলাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকানসমূহ। ঢাকাবাসী তথা সিটি করপোরেশন এই দুর্ভোগ থেকে মুক্তি চায়। তাই মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। ডিএসসিসি নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালেই মালামাল জব্ধ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা প্রসঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহেই সেখানে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনো অবস্থাতেই সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও তিন দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না।

রাজধানীর পরিবেশ রক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি সচেতনতামূলক র‌্যালি ও প্রচারণা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

অভিযানকালে মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নেওয়া প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক জানান, জনস্বার্থে সিআইডি কর্তৃপক্ষের অনুরোধে এসটিএসটি স্থানান্তর করে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় আরেকটি নতুন এসটিএস নির্মাণের কাজ চলছে, যা চলতি মাসের মধ্যেই সম্পন্ন হবে।

উল্লেখ্য, ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়। পথিমধ্যে ডিএসসিসি প্রশাসক জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে সিটি করপোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা ৩৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৩৩৬ অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ অবস্থায় রয়েছে। তালিকায় ১২৬টি শহরের মধ্যে দীর্ঘদিন পর ঢাকা আজ দূষণের শীর্ষে উঠে এলো। বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঘুরেফিরে যে তিনটির নাম সবার আগে আসে তা হলো ঢাকা, দিল্লি আর লাহোর। দূষণের কারণে প্রতিবছর এসব শহরের বহু মানুষ মারা যাচ্ছে। আক্রান্ত হচ্ছে নানাবিধ রোগে। পরিবেশবিদরা বারবার সতর্ক করলেও এ থেকে রক্ষা পাওয়ার কোনো কার্যকর উদ্যোগ নেই। সম্প্রতি ঢাকার দূষণের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনাও দিয়েছেন তিনি। আরটিভি/এসআর
বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
আরও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি। 
ঢাকায় শুরু শীতের আমেজ, এলো আবহাওয়া নিয়ে নতুন বার্তা
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শুরু শীতের আমেজ
আরও স্পষ্ট হয়ে উঠছে প্রকৃতিতে শীতের উপস্থিতি। উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ আগেই শীতের আমেজ অনুভূত হলেও রাজধানী ঢাকায় এতদিন তেমন শীতের দেখা মেলেনি। 
কুয়াশার চাদরে ঢাকা রাজধানী, শুরু শীতের আমেজ
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
চলুন জেনে নেওয়া যাক, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হাতেনাতে ধরা ২ জন
আরও পড়ুন
রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল শুনানি শুরু
এবার এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা
সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
বাড়িতে অগ্নিসংযোগের মামলায় যাদের নাম উল্লেখ করলেন নুসরাত