
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন
বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে শুরু হবে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৬। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, কূটনৈতিক প্রতিনিধি, পর্যটন খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন
সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জাতীয় যুব দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন
বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৫০২ নম্বর কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরটিভি/আইএম


