ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় মিরপুর ১১ মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় বিক্ষোভকারীরা।

রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এর আগে মিরপুর-১০ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা সোয়া ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়। দুপুর পৌনে ১২টার দিকে সংঘর্ষ থামে। ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সকাল থেকে মিরপুর-১০ নম্বরের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। তাদের সড়ক থেকে সরে যেতে পুলিশ বারবার অনুরোধ জানায়। তবে শ্রমিকরা অবরোধ অব্যাহত রাখেন।

একপর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন শ্রমিকরা। জবাবে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় জলকামান থেকে পানি ছোড়ার পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়।

পরে শ্রমিকেরা আবার সংগঠিত হয়ে বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। প্রায় পৌনে এক ঘণ্টা ধরে চলা উত্তেজনাকর পরিস্থিতির পর দুপুর পৌনে ১২টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। এরপর সংঘর্ষ থামে।

আরটিভি/এসএস

বিস্তারিত আসছে...

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’
ঢাকায় ৬টি রুট ও একটি সার্কুলার রুটে ৮৬১টি বাস নিয়ে চালু হলো বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম।
ঢাকায় ৬ রুটে ৮৬১ বাস নিয়ে চালু হলো ‘বাস রুট রেশনালাইজেশন’
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮১০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ১ হাজার ৮১০ মামলা
হঠাৎ বন্ধ মেট্রোরেলের ৩ স্টেশন
ঢাকার মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের জেরে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মেট্রোরেলের তিনটি স্টেশন। 
হঠাৎ বন্ধ মেট্রোরেলের ৩ স্টেশন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫০৫
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫০৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ১৯টি মামলা দায়ের করা হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫০৫
পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত
ঢাকার পল্টনে সাবেক সিআইডি প্রধান অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর গাড়ির ধাক্কায় এক রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। গাড়িটি তার ছেলে চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কালভার্ট রোডে পল্টন টাওয়ারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাড়িটি পল্টন টাওয়ার থেকে প্রায় ১০০ মিটার দূরে একটি শাখা সড়কে রিকশাটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের দাবি, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন ছিবগাত উল্লাহর ছেলে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পল্টন থানা পুলিশ গাড়িটি নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে গাড়িটি পল্টন থানায় রয়েছে। পল্টন থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটির মালিক পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ছিবগাত উল্লাহ। দুর্ঘটনার সময় গাড়িটি কে চালাচ্ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ আরও জানিয়েছে, আহত রিকশা চালকের নাম সুলতান (৬০)। এ ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশা চালক আহত হয়েছেন। বর্তমানে তিনি পঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আরও জানান, সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে আছে। গাড়িটি তার ছেলে চালাচ্ছিল বলে আমরাও শুনেছি। তবে এখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। আরটিভি/টিআর
পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত
আরও পড়ুন
পুলিশের উপর হামলা, নিষিদ্ধ দলের নেতাসহ গ্রেপ্তার ৮
নিউ ইয়র্ক পুলিশের ইউনিফর্মে শোভা পাচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল
নিউ ইয়র্কে রোববার মিটার পার্কিং ফ্রি, জরিমানা এড়াতে যা জানা দরকার
হঠাৎ বন্ধ মেট্রোরেলের ৩ স্টেশন