ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন স্থানের পর এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৮ নভেম্বর) রাতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।

এর আগে, রাতে মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিলল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক তিনজনের পরিচয় পাওয়া গেছে।
টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিলল
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যার পর আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ৩
টিএসসি এলাকায় পরপর ৩ ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
টিএসসি এলাকায় পরপর ৩ ককটেল বিস্ফোরণ
রাজধানীতে বাসে আগুন
রাজধানীর ভাটারার ১০০ ফিট এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীতে বাসে আগুন
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও এক নেতা ধরা
রোববার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও এক নেতা ধরা
আরও পড়ুন
রাজধানীতে বাসে আগুন
রাজধানীতে আবারও বাসে আগুন
রাজধানীতে বাসে আগুন
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন