
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪৮টি মামলা দায়ের করা হয়।
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৪, লালবাগ বিভাগ ৬১, ওয়ারী বিভাগ ৬৭, মতিঝিল বিভাগ ৬০, তেজগাঁও বিভাগ ৭৭, মিরপুর বিভাগ ১৪৯, গুলশান বিভাগ ৫৩, উত্তরা বিভাগ ৪৯ ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৪৬৪২পিস ইয়াবা, ৪টি বিলাসবহুল গাড়ি, ১টি প্রাইভেট কার, ১টি অটোরিকশা, ৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/আইএম


