ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

১২ দাবিতে প্রেস ক্লাবের সামনে অটোচালকদের বিক্ষোভ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

সরকার প্রণীত নতুন নীতিমালায় লাইসেন্স ফি কমানোসহ ১২ দফা দাবিতে রাজধানীর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন অটোচালকরা।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সড়ক অবরোধ করেন তারা। এর আগে তারা বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এই কর্মসূচিকে ঘিরে রাজধানীতে অটোচালানো বন্ধ রাখেন তারা।

এ সময় অটোচালক মাহবুব বলেন, আমাদের ১২ দফা দাবিতে আমরা কর্মসূচি পালন করছি।

চালকরা বলেন, দেশের প্রায় ৭০ লাখ দরিদ্র পরিবার এই অটোরিকশার ওপর নির্ভরশীল। অথচ হয়রানিমূলক নীতিমালার মাধ্যমে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করাসহ চালকদের নানামুখী হেনস্তা করা হচ্ছে।

এ বিষয়ে রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি তাদের ওপর।

১২ দফা দাবি-

বিআরটিএ-র মাধ্যমে লাইসেন্স: দেশের সড়কের উপযোগী নকশায় ব্যাটারিচালিত যানবাহন আধুনিকায়ন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে লাইসেন্স প্রদান করতে হবে।

যৌক্তিক রুট পারমিট: ব্যাটারিচালিত অটোরিকশা ও তিন চাকার যানবাহনের জন্য সুনির্দিষ্ট ও যৌক্তিক রুট পারমিট নিশ্চিত করতে হবে।

চালকদের ড্রাইভিং লাইসেন্স: পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে ব্যাটারিচালিত যানবাহনের চালকদের আনুষ্ঠানিকভাবে ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বন্ধ: অটোরিকশা চার্জ দেওয়ার বৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা বা হয়রানি করা বন্ধ করতে হবে।

যানবাহন আটক ও ডাম্পিং বন্ধ: লাইসেন্স প্রদান না করা পর্যন্ত অযথা গাড়ি আটক, ডাম্পিংয়ে পাঠানো এবং জরিমানা আদায় বন্ধ করতে হবে।

পুলিশি হয়রানি বন্ধ: চালকদের ওপর পুলিশি নির্যাতন ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

অবাধ চলাচল: শহরের ছোট-বড় বা প্রাপ্য সব সড়কে কোনও ধরনের বাধা ছাড়াই অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।

শ্রমিকদের সামাজিক নিরাপত্তা: শ্রমিকদের ন্যূনতম মুজুরি, কাজের নির্দিষ্ট সময় এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে।

গ্যারেজ ও চার্জিং পয়েন্ট নীতিমালা: নিরাপদ ও বৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার জন্য সুনির্দিষ্ট নীতিমালা ও সহজ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করতে হবে।

শ্রমিকদের আইনি অধিকার: আটককৃত শ্রমিকদের নিঃশর্ত মুক্তি এবং মামলার নামে হয়রানি বন্ধ করতে হবে।

কল্যাণ ট্রাস্ট গঠন: অটোরিকশা শ্রমিকদের জন্য একটি স্বতন্ত্র কল্যাণ ট্রাস্ট গঠন করে চিকিৎসা ও আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে।

নতুন নিয়ম ও প্রজ্ঞাপন সংশোধন: সম্প্রতি জারিকৃত বা প্রস্তাবিত বিধিনিষেধের যেসব ধারা শ্রমিকদের জীবিকার পরিপন্থি, তা সংশোধন করে শ্রমিকবান্ধব নীতিমালা প্রণয়ন করতে হবে।

এদিকে, ১২ দফা দাবিতে সকাল থেকে ধোলাইখাল, দয়াগঞ্জ, যাত্রাবাড়ী ও ধোলাইপাড়সহ আশপাশের এলাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দাবির প্রতি সংহতি জানান অনেক চালক।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ন্যূনতম মজুরি বোর্ডের সামনে এ বিক্ষোভ শুরু করেন সংগঠনের সদস্যরা।
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা 
রাজধানীতে বিভিন্ন দাবিতে অটোরিকশাচালকদের ডাকা ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল প্রায় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা 
ঢাকার যোগাযোগব্যবস্থা নিয়ে সরকারের বহুমুখী উদ্যোগ 
রাজধানী ঢাকাকে আধুনিক, পরিবেশবান্ধব ও সমন্বিত যোগাযোগব্যবস্থার মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।
ঢাকার যোগাযোগব্যবস্থা নিয়ে সরকারের বহুমুখী উদ্যোগ 
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪১ জন ধরা, শীর্ষে মিরপুর
সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪১ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
সোমবার (৯ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
এবার ন্যূনতম ৩৭ হাজার টাকা চান শ্রমিকরা, মজুরি বোর্ডের সামনে বিক্ষোভ
ঢাকার যোগাযোগব্যবস্থা নিয়ে সরকারের বহুমুখী উদ্যোগ 
আমন মৌসুমে ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও দাম নির্ধারণ
বাঁওড়ে মাছ উৎপাদন ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের ‘বড় উদ্যোগ’