ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, রোববার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে রাজধানীর রূপনগর থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল (২৭) নামে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের এক সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।

এ ছাড়া, সোমবার সকাল ৭টার দিকে রামপুরার বনশ্রী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় শ্রাবণ সরদার (২০) ও রবিন (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির এই কর্মকর্তা জানান, গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজনকে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিবারের অমতে বিয়ে, ১১ মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু 
রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে সানজিদা আক্তার ইমা (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
পরিবারের অমতে বিয়ে, ১১ মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু 
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে আটক ২ জনের পরিচয় মিলল
রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক দুজনের পরিচয় পাওয়া গেছে। 
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে আটক ২ জনের পরিচয় মিলল
দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় দেখা মিলছে বকের
রাজধানীর বুড়িগঙ্গা নদীতে দীর্ঘদিন পর আবারও বকের বিচরণ চোখে পড়ছে। একসময় নদীর পাড়ে ও পানিতে ভেসে থাকা কচুরিপানার ওপর প্রায়ই দেখা মিলত এসব পাখির। তবে সময়ের সঙ্গে সঙ্গে নদীতে বকের আনাগোনা কমে আসে।
দীর্ঘদিন পর বুড়িগঙ্গায় দেখা মিলছে বকের
রাজধানীতে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীতে বাসে আগুন
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
মানিকগঞ্জে দফায় দফায় ৯ ককটেল বিস্ফোরণ
মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ৩
ঢাকায় আবারও বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, যা বলছে ডিএমপি