ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

রাজধানীতে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
রাজধানীর মিরপুরের পল্লবীতে আগুনে পুড়ে যাওয়া দুটি বাস। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টার পর মিরপুর ১২ নম্বর সেকশনের ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃষ্টির মধ্যে কয়েকজন দুর্বৃত্ত বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে বিকল্প পরিবহনের একটি বাসের ভেতরের সব আসন ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটিও আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে আশা করছেন তিনি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। 
গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৬৬ জন ধরা, শীর্ষে মিরপুর
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৬৬ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৬৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৬৪টি মামলা হয়েছে। 
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৬৬
বোন মারা গেছে, লাশ নিয়ে যান বলে পালালেন স্বামী
ঢাকার পশ্চিম জুরাইনের রুবেল নামের এক যুবক তার স্ত্রীর বড় ভাই মো. আকাশকে ফোন করে বলেন, ‘আপনাদের বোন মারা গেছে, এসে লাশ নিয়ে যান।’
বোন মারা গেছে, লাশ নিয়ে যান বলে পালালেন স্বামী
গভীর রাতে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছিলেন তিন ‘মদ্যপ’, অতঃপর...
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।
গভীর রাতে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছিলেন তিন ‘মদ্যপ’, অতঃপর...
আরও পড়ুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
নওগাঁয় দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন
১২ ককটেল বিস্ফোরণের পর বাসে আগুন, উত্তপ্ত মানিকগঞ্জ
মিরপুরে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ