ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পিএম
লিটন মাহমুদ বাবু : ছবি সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে ‘তেরেনাম বাবু’কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লিটন মাহমুদ বাবুকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী অভিযোগে বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটন মাহমুদ বাবুকে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকাজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা, বেড়েছে নজরদারি
গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।
ঢাকাজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা, বেড়েছে নজরদারি
কিশোরকে নিয়ে ঝোপে যুবকের ২২ মিনিট, বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য
ঢাকার ডেমরা নড়াইবাগ এলাকায় ১৩ বছরের এক কিশোরকে বলাৎকারের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। 
কিশোরকে নিয়ে ঝোপে যুবকের ২২ মিনিট, বেরিয়ে এলো লোমহর্ষক তথ্য
রাজধানীতে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ
রাজধানীর মিরপুরের পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
রাজধানীতে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগ
গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। 
গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৬৬ জন ধরা, শীর্ষে মিরপুর
বুধবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৬৬ জন ধরা, শীর্ষে মিরপুর
আরও পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, যুবদলে আলোচনায় কারা
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজারের বেশি পুলিশ