ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

খিলগাঁও থানার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও থানা প্রাঙ্গণে ভেতরে ঢুকে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা আছে বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার সীমানার ভেতরে থাকা নারী ও শিশু হেল্পডেস্কের কক্ষের সামনের আমগাছের নিচে এই বিস্ফোরণ ঘটে। তবে আকস্মিক এই হামলায় কোনো পুলিশ সদস্য বা সাধারণ নাগরিক হতাহত হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. ফখরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত থানার প্রধান ফটকের বাইরে এসে থামে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা গেটের বাইরে থেকে থানা চত্বর লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছুড়ে মেরে দ্রুত গতিতে পালিয়ে যায়। ককটেল দুটি নারী ও শিশু হেল্পডেস্ক ভবনের সামনের আমগাছের নিচে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করে।

তিনি আরও জানান, থানা প্রাঙ্গণে আকস্মিক এ বিস্ফোরণে আতংক ছড়িয়ে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের ধরতে ও আইনের আওতায় আনতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযানে নেমেছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪
ইরাকি মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা
রাজধানীর লালবাগের ইরাকি মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিবলু (৩০) লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি।
ইরাকি মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা
কুরিয়ার সার্ভিসের গাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা নিক্ষেপ, অতঃপর...
রাজধানীর হাজারীবাগে একটি পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে মোটরসাইকেলসহ নিষিদ্ধ দলের দুইজনকে আটক করেছে পুলিশ।
কুরিয়ার সার্ভিসের গাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা নিক্ষেপ, অতঃপর...
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকাজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা, বেড়েছে নজরদারি
গুরুত্বপূর্ণ প্রবেশপথ, সড়ক ও অপরাধপ্রবণ এলাকায় চেকপোস্ট বসানোর পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি।
ঢাকাজুড়ে পুলিশের বিশেষ তৎপরতা, বেড়েছে নজরদারি
আরও পড়ুন