ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু, মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে রাজু মিয়া (৩২) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিবুল।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত রাজু মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তিনি সৌদিপ্রবাসী।

প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন। দুই থেকে তিন দিন আগে তিনি পল্টনের একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে সজিব নামে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যান।

এসআই রাকিবুল আরও জানান, রাজু মিয়ার মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে।

তার শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অ্যালকোহল পান করেছিলেন।

ময়নাতদন্তের জন্য রাজু মিয়ার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে এলে তাদের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
ঢাকায় নিষিদ্ধ যুবলীগের আরও এক নেতা ধরা
রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।  
ঢাকায় নিষিদ্ধ যুবলীগের আরও এক নেতা ধরা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আরও ২ জন গ্রেপ্তার
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রের গুরুত্বপূর্ণ হোতা পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা সুজিত গোপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আরও ২ জন গ্রেপ্তার
রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উত্তরার আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪
আরও পড়ুন
ঢাকায় নিষিদ্ধ যুবলীগের আরও এক নেতা ধরা
রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৮৪
ইরাকি মাঠ এলাকায় ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ধরা