ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি‌ গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চা‌লি‌য়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি মো. ওমর ছানি‌কে (২৭) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উত্তরা ৭ নং সেক্টরের উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চা‌লি‌য়ে ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়।

থানা পু‌লি‌শের বরাত দি‌য়ে ডিএম‌পির ডি‌সি (মি‌ডিয়া) মো. আকতার হো‌সেন ব‌লেন, প্রাথমিকভাবে জানা যায়, গ্রেপ্তার যুবক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
চিকিৎসকদের রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। 
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
শনিবার (১৪ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৪৭৮ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
নগরায়ণের বিস্তার, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ, অবৈধ দখল ও ভরাটের কারণে একের পর এক হারিয়ে গেছে ঢাকা শহরের অসংখ্য খাল, পুকুর ও প্রাকৃতিক জলাধার। এমন পরিস্থিতিতে ঢাকার দুই সিটি করপোরেশনের মাধ্যমে রাজধানীর ৫৬টি খাল ও ৬২টি পুকুর অবৈধ দখলমুক্ত করে পুনরুদ্ধার ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার।
ঢাকা নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার ও সংরক্ষণ করা হচ্ছে শতাধিক খাল-পুকুর  
কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গ্রেপ্তার ১
রাজধানীর মিরপুরের কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে পালানোর সময় জাহাঙ্গীর (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে ট্রাফিক মিরপুর জোনের পুলিশ।
কল্যাণপুরে ৫-৬টি ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গ্রেপ্তার ১
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
রাজধানীর কদমতলীর জুরাইন নবারন গলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন মিলন ওরফে মিন্টু (৪০) নামে এক স্যানিটারি মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত
আরও পড়ুন
রুপালি পর্দার দাপুটে খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ
ফিলিস্তিনিদের নিয়ে নেতানিয়াহুর প্রচারণায় ক্ষুব্ধ আইজেনকট 
বিএনপি নেতার বাড়িতে ককটেল, চিরকুটে হত্যার হুমকি
সন্ত্রাসী বিরোধী মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার