ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় তেল কম দেয় তিন পেট্রোল পাম্প: বিএসটিআই

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় টানা দুই দিনের সার্ভিল্যান্স অভিযানে ১২টি পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের কারণে তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর মধ্যে দুটি ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯০ ও ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম এবং অপর একটি ইউনিটে ৬০ মিলিলিটার বেশি পাওয়া যায়।

গত ১৭ ও ১৮ নভেম্বর বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের উদ্যোগে রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা, তুরাগ, কাফরুল, খিলক্ষেত, মিরপুর, মতিঝিল ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দুই দিনে পরিদর্শন করা ১২টি পেট্রোল পাম্পের মধ্যে তিনটিতে পরিমাপে অনিয়ম পাওয়া যায়। অপর ৯টি পাম্পের পরীক্ষিত ডিসপেন্সিং ইউনিটগুলোর পরিমাপ সঠিক পাওয়া যায়।

বিএসটিআই সূত্রে জানা গেছে, ১৭ নভেম্বর রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থিত কসমো ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। একই দিনে তুরাগের ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার জ্বালানি তেল বেশি পাওয়া যায়। পরিমাপে অনিয়মের কারণে ইউনিট দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন মোট ৯টি পেট্রোল পাম্প পরিদর্শন করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর মিরপুর, মতিঝিল ও মালিবাগ এলাকায় আরও তিনটি পেট্রোল পাম্পে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে বিএসটিআই। এ সময় মতিঝিল বাণিজ্যিক এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টারের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। অনিয়মের কারণে সংশ্লিষ্ট ইউনিটটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

১৭ নভেম্বরের অভিযানটি বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়। এতে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশগ্রহণ করেন।

১৮ নভেম্বরের অভিযানটি সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। এতে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ বিল্লাল হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশগ্রহণ করেন।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে বিএসটিআইয়ের এ ধরনের সার্ভিল্যান্স অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যে অভিযোগে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন
রাজধানী থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
যে অভিযোগে আটক বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাগুফতা ফুড কার্ডের সামনে এ ঘটনা ঘটে।
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে সব ছাই, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব হারিয়েছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মরিয়মের পরিবার। ঘরের আসবাবপত্র, বই-খাতা থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে।
পরীক্ষার আগের দিন আগুনে পুড়ে সব ছাই, অনিশ্চয়তায় মরিয়মের চিকিৎসক হওয়ার স্বপ্ন
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
অযোধ্যার বাবরি মসজিদের স্মৃতি ধরে রাখতে ঢাকার কেরানীগঞ্জে একই নামে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির ওপর গড়ে তোলা হচ্ছে মসজিদ-মাদরাসা কমপ্লেক্স। এর অংশ হিসেবে আধুনিক কওমি মাদরাসা এবং মসজিদের পাশাপাশি অন্যান্য অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
ঢাকায় নির্মাণ হচ্ছে ‘বাবরি মসজিদ’, শরীক হতে পারেন আপনিও
আরও পড়ুন
আমতলীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর
বাস থামিয়ে কাজ করছিলেন চালক, আগুন দিয়ে পালাল দুর্বৃত্তরা
রাজধানীতে এবার সিটি করপোরেশনের বাসে আগুন
মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ