
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রোববার (২২ নভেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা দিতে চুক্তি স্বাক্ষর
সকাল সাড়ে ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসুবিধা নিশ্চিত করতে ল্যাবএইড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে পিপিআরসির ওয়েবিনার
বিকেল ৪টায় ‘গার্মেন্টস মজুরি: ন্যায্যতা ও শিল্পের বিকাশ’ শীর্ষক ভার্চুয়াল ওয়েবিনার অনুষ্ঠিত হবে। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) ‘আজকের এজেন্ডা ভার্চুয়াল সিরিজ’-এর অংশ হিসেবে আয়োজিত এ ওয়েবিনারে সঞ্চালনা করবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
আরটিভি/এমএম


