ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

যে দেশে পালাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিমানবন্দরে এ ঘটনা ঘটে। সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন সুইডেন আসলাম। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

সূত্রের দাবি, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার পাসপোর্ট নম্বরও সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।

তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বর্তমান অবস্থা, দেশত্যাগের উদ্দেশ্য এবং গ্রেপ্তারের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১
সোমবার (২৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১
কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং সবসময় বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকার কারণে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য। এর আগে সবশেষ যখন গ্রেপ্তার হয়েছিলেন কুখ্যাত এই সন্ত্রাসী, তখনও ক্ষমতায় ছিল বিএনপি সরকার। 
কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূইয়াকে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
আরও পড়ুন
ঢাকায় ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি ধরা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২১
কে এই সুইডেন আসলাম, অপরাধজগতে কীভাবে তার উত্থান?
যেভাবে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম