ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমন্ডিতে মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি সোনা লুট

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করার পর একটি সোনার দোকান থেকে প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ সময় দোকান থেকে ১০ থেকে ১২ লাখ টাকা নগদও নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে।

জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিং মলের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকান থেকে স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষের দাবি, দোকান থেকে আনুমানিক দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং ১০ থেকে ১২ লাখ টাকা লুট হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের সম্পৃক্ততার সন্দেহ করছে পুলিশ। ধানমন্ডি থানার এক কর্মকর্তা জানান, নিরাপত্তাকর্মীদের অচেতন করে তাদেরই কয়েকজন এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। এ ছাড়া বাকি চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রয়কর্মী সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে জুয়েলার্সের নিজস্ব একজন এবং শপিং মলের দুজন নিরাপত্তাকর্মী রয়েছেন।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিং মলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করতে দেখা গেছে।

এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধানমন্ডি থানা-পুলিশ শপিং মলটি ঘিরে রেখেছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল সেখানে গিয়ে আলামত সংগ্রহ করছে।

জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ জানান, একই কৌশলে কয়েক বছর আগেও চুরির চেষ্টা হয়েছিল। সে সময় নিরাপত্তাকর্মীদের মিষ্টি খাওয়ানো হয়। একজন অচেতন হয়ে পড়লেও বিষয়টি দোকানমালিকের নজরে আসায় সেবার চুরি করতে পারেনি দুর্বৃত্তরা।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাড়ল প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। শনিবার (২৮ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।  প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। আরটিভি/এমএ
বাড়ল প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন ধরা, শীর্ষে মিরপুর
শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫০ জন ধরা, শীর্ষে মিরপুর
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
শনিবার (২৮ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
শনিবার (২৮ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু
ঢাকার ধানমন্ডিতে ফ্ল্যাটে আগুন, মা-ছেলের মৃত্যু
নতুন রূপে ফিরছে ধানমন্ডি লেক
ধানমন্ডি ৩২ নম্বরে দুই ককটেল উদ্ধার, পাওয়া গেল চিরকুট