
সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২টি মাদক মামলার আসামি আব্দুল মান্নান উরফে মুন্না নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে তিনটার দিকে সুলতানপুর ইউনিয়নের অজোগ্রামে ঘটনাটি ঘটে। জকিগঞ্জ থানা পুলিশ জানায়, মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে তার সঙ্গীরা পুলিশের ওপর গুলি করে।
পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি করে, এ সময় গুলাগুলিতে সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায় এবং জকিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরসহ সাতজন পুলিশ আহত হয়েছেন।
জেবি




