
রাজধানী ঢাকার ধানমণ্ডি এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত এক বেলারুশ নাগরিক আত্মহত্যা করেছেন।
বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কাজ করতেন মিখাইল স্টেলমাখ (৩০) নামের ওই ব্যক্তি।
রোববার ভোরে ওই বিদেশি নাগরিক ল্যাব এইড হাসপাতালের ৬ষ্ঠ তলা থেকে লাফ দেন। বেলা পৌনে ৩টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানান ধানমণ্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ইকরামুল হক।
বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফিটার হিসেবে কর্মরত থাকার পাশাপাশি সেখানেই থাকতেন মিখাইল। গত মাসে তার করোনাভাইরাস পজিটিভ আসে। পরবর্তীতে সহকর্মীরা তাকে ২৮ আগস্ট ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান।
গতকাল রাতেই বিদেশি ওই নাগরিকের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিস্তারিত জানার জন্য আরও তদন্ত চলছে।
এদিকে পুলিশ জানায়, ল্যাবএইডের ৬ষ্ঠ তলায় ভর্তি ছিলেন মিখাইল স্টেলমাখ। তবে তার করোনা টেস্ট করা হয় ৭/৮বার। একবারের টেস্টে একেক রিপোর্ট আসে তার। একবার পজিটিভ, আবার নেগেটিভ। ফলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি।
আরও পড়ুন: ইউএনও ওয়াহিদার উন্নতি, তার বাবার অবনতি: ডা. বদরুল
এম




