
রাজশাহীতে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বাজারে নিয়মিত অভিযান শুরু করেছে রাজশাহী জেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারসহ বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম মাস্টারপাড়া এলাকার বেশ কিছু পেঁয়াজের আড়ত ঘুরে দেখেন ও আড়তদারদের সঙ্গে কথা বলেন।
তিনি জানান, রাজশাহীতে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ মজুদ আছে। বাজার মনিটরিং অব্যাহত থাকবে। ব্যবসায়ীরা পেঁয়াজের বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
জেবি




