
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামী লীগের সম্পদ নয়; জাতীয় সম্পদ। বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে জাতির জনকের রেখে যাওয়া কর্ম ও বাণীগুলো নতুন প্রজন্ম জানতে পারবে। যার মধ্য দিয়ে তরুণ ও যুবকরা মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকবে। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ শুক্রবার সকালে নওগাঁ জেলা খাদ্য বিভাগের উদ্যোগে নির্মিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় রাজশাহী বিভাগীয় খাদ্য কর্মকর্তা রায়হানুল কবীর, নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম ও নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জিএম ফারুখ হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন।
পরে জেলা খাদ্যভবন চত্বরে আম গাছের চারা রোপণ করেন মন্ত্রী।
জেবি




