
চট্টগ্রামে বিদেশি পিস্তল, গুলি ও ককটেলসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার ভোরে নগরীর আকবরশাহ থানাধীন বিজয়নগর এলাকা থেকে একজনকে ও কোতোয়ালি থানা এলাকা থেকে অপর একজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ওসমান ও আরিফ। ওসমানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে।
এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও ১১টি রাম দা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান আরটিভি নিউজকে জানান, আটককৃতরা নগরীর আকবরশাহ এলাকায় ছিনতাই, জমি দখলসহ নানা ধরেনর অপরাধের সঙ্গে জড়িত ছিল।আটক ওসমানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে।এছাড়া পৃথক আরেকটি ঘটনায় ছিনতাইকৃত স্বর্ণ ও নগদ টাকাসহ নারী ছিনতাইকারী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন
জেবি




