সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে এক তরুণীকে গণধর্ষণের মামলায় আরও ৩ আসামিকে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে।
শনিবার (০৩ অক্টোবর) বেলা ১টার দিকে তাদের অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহপরান (র.) থানার পুলিশ পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য্য।
আসামিরা হলেন- মামলার এজাহারভুক্ত আসামি শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, অজ্ঞাতনামা আসামিদের মধ্যে গ্রেপ্তার হওয়া মো. রাজন ও আইনুদ্দিন।
সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গেলো মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাদের ৩ জনকে ৫ দিনের রিমাণ্ডে নেয়া হয়। রিমাণ্ড শেষে তাদের আদালতে সৌপর্দ করা হয়েছে। আসামি তিনজনেরই আদালতে স্বীকারোক্তি দেয়ার কথা রয়েছে।
এর আগে শুক্রবার রাতে মামলার প্রধান আসামি সাইফুর রহমান, চার নম্বর আসামি অর্জুন লস্কর এবং পাঁচ নম্বর আসামি রবিউল ইসলাম ওই তরুণীকে গণধর্ষণে নিজেদের জড়িত থাকার ব্যাপারে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।
এসজে




