
ঢাকা কিংবা দেশের অনান্য জায়গা থেকে চট্টগ্রাম শহরে না এসে বারইয়ারহাট দিয়ে রাঙ্গামাটি ও খাগড়াছড়ির সাজেক যাওয়ার রামগড় সড়কটির অবস্থা খুবই খারাপ।
ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কানেটিভিটি বৃদ্ধির লক্ষ্যে রামগড় হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুমের সঙ্গে কানেটভিটির পথ উন্মোচিত হচ্ছে খুবই শিগগিরই। বড় বড় গর্তে পড়ে বিকল হচ্ছে যানবাহন।
সরজমিনে ঘুরে দেখা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক কানেটিভিটি বৃদ্ধির লক্ষ্যে রামগড় হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের সাবরুমের সঙ্গে কানেটভিটির পথ উন্মোচিত হচ্ছে খুবই শিগগিরই।
বাংলাদেশের বারইয়াহাট হয়ে ঢাকা–চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার সঙ্গে এই সড়কটি গুরুত্ব অপরিসীম।
সড়কটি দিয়ে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার যানবাহন চলাচল করে।
সড়কটির মাঝে কয়েকটি পয়েন্ট বড় বড় গর্তে পড়ে বিকল হচ্ছে যানবাহন, ফলে যানজটে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
অনেক সময় দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার সময় গর্তে পড়ে পতিত হচ্ছে দুর্ঘটনা। এতে সড়কের দুই পাশে লেগে যাচ্ছে দীর্ঘ যানজট। গত এক মাসে অন্তত ৩০ থেকে ৩৫টি গাড়ি এখানে বিকল হয়েছে দুর্ঘটনাকবলিত হয়ে। আবার হতাহতও হয়েছে অনেকে। বিশেষ করে এই রাস্তা দিয়ে গর্ভবতী মহিলাদের জন্য খুবই ঝুঁকি। এই সড়ক দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে হাজার–হাজার পযর্টক আসা–যাওয়া করে।
স্থানীয় দিদার খান নামে এক ব্যক্তি বলেন, আমাকে প্রতিদিন এই সড়ক দিয়ে আসা-যাওয়া করতে হয়। গাড়িতে উঠলে মনে মনে আল্লাহ ডাকি কখন নিধারিত স্থানে যেতে পারব। একবার যদি গর্তের মধ্যে পড়ি তাহলে তো সারাদিন এইখানে শেষ।
এক নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, অনেক সময় দুর্ঘটনায় পতিত হয়ে রাস্তায় জ্যাম সৃষ্টি হলে আমি নিজে গিয়ে যাত্রী ও সর্ব সাধারণদের সহযোগিতা করছি। নিজেও কাদা মাটিতে মানুষের সঙ্গে থেকে কাজ করেছি। আবার সড়ক বিভাগের সঙ্গে যোগাযোগ করার পর ওনারাও সহযোগিতা করেছে।
সড়ক ও জনপথ (সওজ) চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, এই সড়কটি দিয়ে চট্টগ্রামের একমাত্র বালি উত্তোলনবাহী গাড়ি চলাচল করে। ভারি যানবাহন চলাচলের কারণে সড়কটির মাঝে মাঝে গর্তে হয়ে পড়ছে। সড়ক ও জনপদ বিভাগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি চিঠি দেওয়া হয়েছে। এই সড়কটি দিয়ে ছয় চাকার একটি বালির গাড়ি ৩২০ ফিট ও ১০ চাকার গাড়ি ৪৫০ফিট বালি নিতে পারবে বলে জানিয়েছেন তিনি।
জেবি




