
বান্দরবানের রোয়াংছড়িতে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএস এস) সংস্কার গ্রুপের সমর্থক ও সাবেক ইউপি মেম্বার চাউপ্রু মার্মাকে আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় গুলি করে হত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়া বৌদ্ধ বিহার এলাকায় একটি সন্ত্রাসী দল এসে রোয়াংছড়ি সদর ইউনিয়ন সাবেক ইউপি সদস্যকে গুলি করে পালিয়ে যায়। এই ঘটনার পরপরই ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
এদিকে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদ কবির জানান,ঘটনার সংবাদ পাওয়া মাত্রই রোয়াংছড়ি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। ওসি আরও জানান,কারা কি ভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি তবে ঘটনার কারণ ও ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জিএ




