
রাজশাহীতে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ৯৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সন্ধ্যায় ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির আয়োজনে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফ এম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী আর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, কবি ও শিক্ষাবিদ অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও বিশ্ববিদ্যালয় চলচিত্র সংসদএর সভাপতি ড. সাজ্জাদ বকুল।
জেবি




