
চাঁদপুরে সর্বহারা পার্টির সেকেন্ড ইন কমান্ড পরিচয় দিয়ে টাকা দাবি করে ৫ চিকিৎসককে হত্যার হুমকি দিয়েছেন।সোমবার ( ৯ নভেম্বর) জীবনের নিরাপত্তা চেয়ে এ ব্যাপারে হাইমচর থানায় সাধারণ ডায়েরি করেছেন চিকিৎসকরা।
তারা হলেন- ডা. মামুন রায়হান, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. রাশেদ মোহাম্মদ, ডা. অদিতি বিশ্বাস. ডা. নাজমা আহমেদ। এরা প্রত্যেকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত ইউএইচএফপিও) ডা. মামুন রায়হান জানান, গত ৭ নভেম্বর দুপুর ১টা ৫৫ মিনিট থেকে ২টা ১৫ মিনিট পর্যন্ত ০১৮১৪৫৭২৮৯০ নম্বর থেকে বেশ কয়েকটি ফোন আসে। ফোন রিসিভ করলে ও প্রান্ত থেকে নিজেকে হাইমচরের সর্বহারা পার্টির সেকেন্ড ইন কমান্ড পরিচয় দিয়ে টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারলে সে হত্যা করবে বলে হুমকি দেয়।
এরপরই আমার সহকর্মী ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. রাশেদ মোহাম্মদ, ডা. অদিতি বিশ্বাস. ডা. নাজমা আহমেদকেও একই নম্বর থেকে ফোন দিয়ে টাকা দাবি করেন এবং টাকা না দিলে হত্যার হুমকি দেন। এই পরিপ্রেক্ষিতে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। পরবর্তীতে চাঁদপুর সিভিল সার্জন এবং ইউএইচএফপিও নির্দেশনার ভিত্তিতে হাইমচর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
জিএম/পি




